আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শ্রেয়স ব্যর্থ, পঞ্জাবের জয়রথ থামাল সঞ্জুর রাজস্থান

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ঘরের মাঠে ব্যাট হাতে ব্যর্থ হলেন শ্রেয়স আইয়ার। আর অধিনায়ক ব্যর্থ হতেই থমকে দাঁড়াল পঞ্জাব কিংসের জয়রথ। শনিবার (৫ এপ্রিল) রাতে ঘরের মাঠে সঞ্জু স্যামসনদের রাজস্থান রয়্যালসের কাছে ৫০ রানে হারল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে যশস্বী জয়সোয়াল ও রিয়ান পরাগের ঝোড়ো ব্যাটিংযের সুবাদ চার উইকেট হারিয়ে ২০৫ রান তুলেছিল রাজস্থান রয়্যালস। জবাবে ৯ উইকেট ১৫৫ তুলল পঞ্জাব কিংস।

টসে জিতে এদিন প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন যশস্বী জয়সোয়াল ও সঞ্জু স্যামসন। পঞ্জাবের বোলারদের মেরে ছাতু করতে থাকেন দুজনে। কার্যত দিশেহারা হয়ে পড়েন আর্শদীপ সিংহ-মার্কো জানসেনরা। প্রথম পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫৩ রান তোলে রাজস্থানের ওপেনিং জুটি। ধীরে ধীরে শতরানের পার্টনারশিপের দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত ১১তম ওভারে বল করতে এসে সঞ্জুকে (২৫ বলে ৩৮) ৮৯ রানের পার্টনারশিপ ভাঙেন লকি ফার্গুসন। খানিকটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। রাজস্থান অধিনায়ক সাজঘরে ফেরার পরে আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন চলতি আইপিএলে ফর্মে না থাকা যশস্বী। ৪০ বলে তিনটি ছক্কা ও দুটি চারের সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তিন নম্বরে নামা রিয়ান পরাগকে সঙ্গে নিয়ে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দুজনে ৩ ওভারে ৩৩ রান যোগ করেন। ১৪তম ওভারে বল করতে এসে যশস্বীকে থামান লকি ফার্গুসন। ৪৫ বলে ৬৭ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে সাজঘরে ফেরেন রাজস্থানের ওপেনার।

চার নম্বরে ব্যাট করতে এসেছিলেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা নীতীশ রানা। কিন্তু এদিন বেশিদূর এগোতে পারেননি তিনি। ৬ বলে দুটি চারের সাহায্যে ১২ রান করে মার্কো জানসেনের বলে গ্লেন ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। চতুর্থ উইকেটে জুটি বেঁধে হাত খুলে মারকাটারি ব্যাটিং করেন রিয়ান পরাগ ও সিমরন হেইটমার। দুজনে ২৩৫ বলে ৪৭ রান যোগ করেন। ১৯তম ওভারে হেইটমারকে (১২ বলে ২০) জুটি ভাঙেন আর্শদীপ সিংহ। তবে তাতে সমস্যায় পড়তে হয়নি রাজস্থানকে। ধ্রুব জুরেল ও রিয়ান চালিয়ে খেলে ২০৫ রানে পৌঁছে দেন দলকে। ২৫ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন রিয়ান। আর ধ্রুব অপরাজিত থাকেন ৫ বলে ১৩ রানে।

জয়ের জন্য ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জোফ্রা আর্চারের আগুনে বোলিংয়ে প্রথম ওভারেই জোড়া ধাক্কা খায় পঞ্জাব কিংস। প্রথম বলেই শূন্য প্রিয়াংশ আর্য। দুটি বাউন্ডারি হাঁকিয়ে বড় রানের ইনিংস খেলার ইঙ্গিত দিলেও শেষ বলে ফিরে যান শ্রেয়স আইয়ার। তিনি করেন ৫ বলে ১০ রান। জোড়া ধাক্কা সামলানোর যখন ধীরস্থির ব্যাটিংয়ের প্রয়োজন ছিল তখন দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে এক রান করে ফিরে যান মার্কাস স্টোইনিস। সপ্তম ওভারে ফেরেন প্রভসিমরান সিং (১৭)। ৪৩ রানে চার উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে পঞ্জাব। অনেকেই আশঙ্কা করেছিলেন, বড় লজ্জার মুখে পড়তে হবে পঞ্জাবকে।

কিন্তু তখনই বুক চিতিয়ে রুখে দাঁড়ান নেহাল ওয়াধেরা ও গ্লেন ম্যাক্সওয়েল। দুজনে রাজস্থান বোলারদের আক্রমণকে ভোঁতা করে দলকে এগিয়ে নিয়ে যান। এক সময়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের অনুকুলেও নিয়ে এসেছিলেন দুই ব্যাটার। আগ্রাসী মেজাজে খেলে ৩১ বলে তিন ছক্কা ও দুটি চারের সাহায্যে নিজের অর্ধশতরান পূর্ণ করেন নেহাল। ১৫তম ওভারে আচমকাই বদলে যায় খেলার মোড়। যে জুটিকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল ম্যাক্সওয়েলকে (৩০) ফিরিয়ে তা ভাঙেন মাহেশ তিকশানা। পরের বলে নেহালকে (৬২) ফেরান ওয়ানিন্দু হাসরঙ্গা। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পঞ্জাবের ব্যাটিং অর্ডার। পর পর ফিরে যান সূর্যাংশু শেরগে (২), মার্কো জানসেন (৩) ও আর্শদীপ সিংহ (১)। ১৩১ রানে চার উইকেট খোয়ানো পঞ্জাব ২০ রানের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ছিটকে যায় ম্যাচ থেকে। জোফ্রা আর্চার নিয়েছেন ২৫ রান তিন উইকেট। সন্দীপ শর্মা ও মাহেশ তিকশানা ২১ ও ২৬ রান দিয়ে দুটি করে উইকেট নিযেছেন।

Published by:

Share Link:

More Releted News:

ক্রিকেট জগতে শোকের ছায়া, বিরাট-রাহুলদের দেখে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা

মুম্বইয়ের ম্যাচে অসুস্থ শরীরেই মাঠে কাম্বলি, সুস্থতা কামনা ভক্তদের

বিশ্বকাপে বড়সড় পরিবর্তন রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করলেই লাল কার্ড

বায়ার্নের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

আইপিএলের মাঝখানে ৪ জন অধিনায়কের চাকরি যেতে পারে

দ্বিতীয় সেমিফাইনালে টানটান লড়াই, আর্সেনালকে আটকে দিল আতলেতিকো

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ