আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গুজরাতের বিরুদ্ধে হারের পরেই বড় দুঃসংবাদ পেলেন সঞ্জু-সহ রাজস্থানের খেলোয়াড়রা

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে সময়টা মোটেও ভাল যাচ্ছে না রাজস্থান রয়্যালসের। গতকসল বুধবারই গুজরাত টাইটান্সের কাছে ৫৮ রানে হারতে হয়েছে রাহুল দ্রাবিড়ের শিষ্যদের। আর ওই হারের পরেই বড় দুঃসংবাদ পেলেন অধিনায়ক সঞ্জু স্যামসন-সহ গোটা রাজস্থান রয়্যালসের ক্রিকেটাররা। ম্যাচে ধীর গতির ওভার রেটের (স্লো ওভার) কারণে রাজস্থান অধিনায়ককে ২৪ লক্ষ টাকা জরিমানা করেছে বিসিসিআই।

IPL Code of Conduct ভাঙার অপরাধে এই জরিমানা ধার্য করা হয়েছে। এবারের মরশুমে এই নিয়ে দ্বিতীয়বার ধীর গতির ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হলেন রাজস্থান অধিনায়ক। এর আগেও Chennai Super Kings-এর বিরুদ্ধে ম্যাচে অধিনায়ক Riyan Parag-কে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছিল। IPL-এর তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘স্লো ওভার রেটের কারণে অধিনায়ক সঞ্জু স্যামসনকে ২৪ লক্ষ এবং দলের প্রথম একাদশ ও ইমপ্যাক্ট খেলোয়াড়দের প্রত্যেককে হয় ₹৬ লক্ষ অথবা ম্যাচ ফি-র ২৫ শতাংশ, যেটা কম হয়, সেই পরিমাণ জরিমানা দিতে হবে।”

কী বললেন সঞ্জু স্যামসন?

ম্যাচ শেষে সঞ্জু স্যামসন স্পষ্ট স্বীকার করেছেন, গুরুত্বপূর্ণ সময়ে খেলা হাতছাড়া হয়ে যায়। ২১৮ রানের টার্গেট তাড়া করতে গিয়ে রাজস্থান ১৯.২ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায়। GT-র বোলাররা একের পর এক উইকেট তুলে নিয়ে ব্যাটিং লাইনআপকে ধ্বংস করে দেয়।

তিনি বলেন, “আমরা বোলিংয়ে ১৫-২০ রান বেশি দিয়ে ফেলেছি। আবার যখন আমাদের ইনিংসে গতি আসা দরকার ছিল, তখন উইকেট পড়ে গিয়েছে। শিমরন হেটমায়ার যখন খেলছিলেন, তখন চার-ছয় আসছিলো ঠিকই, কিন্তু আমি আউট হয়ে যাই এবং সেখানেই গেমটা আমাদের হাতছাড়া হয়।”

স্যামসন নিজে ২৮ বলে ৪১ রান করেন, যার মধ্যে ছিল ৪টি চার ও ২টি ছক্কা। তিনি এবং রিয়ান পরাগ যৌথভাবে ৪৮ রানের পার্টনারশিপ গড়েছিলেন, যা কিছুক্ষণের জন্য হলেও আশা দেখিয়েছিল। তবে GT-র বোলিং আক্রমণ ফের সেই আশায় জল ঢেলে দেয়।

স্যামসন আরও বলেন, “জোফ্রা আর্চার দারুণ শুরু করেছিল, শুভমান গিল-কে আউট করে। কিন্তু তারপর আমরা আমাদের পরিকল্পনা থেকে সরে যাই। আমরা যেটা প্ল্যান করেছিলাম, ওরা সেটার বাইরেও ভালো কিছু করে দেখালো। এই বিষয়গুলো আমাদের আবার খতিয়ে দেখতে হবে।”

IPL-এ ফের ছন্দে ফিরতে গেলে রাজস্থান রয়্যালস-এর এবার দরকার কঠোর আত্মবিশ্লেষণ ও পরিকল্পনার রদবদল। এখন দেখার, সামনের ম্যাচে স্যামসন বাহিনী কীভাবে কামব্যাক করে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যর্থ হার্দিক-সূর্যরা, চেন্নাইয়ের বিরুদ্ধে ১৫৯ রান তুলতে হিমশিম খেল মুম্বই

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল ঘোষণা, অধিনায়ক কে?

বাংলাদেশি ক্রিকেটারদের দুপুরের পাতে ‘ডাল-আলু ভর্তা-গরুর মাংস’ বন্ধ

বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

‘আমারও শখ ছিল না…’, ভারত-পাক করমর্দন বিতর্ক উস্কে চাঞ্চল্যকর মন্তব্য সলমন আঘার

আইপিএলে একটা ম্যাচও খেলবেন না ধোনি? চেন্নাইয়ের কোচের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ