IPL 2025-এ নজর কাড়তে পারে আনক্যাপড খেলোয়াড়রা! চিনে রাখুন উদীয়মান তারকাদের

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। IPL 2025 আসছে নতুন আশা আর উত্তেজনার সঙ্গে। প্রতিবারের মতো এবারও দলগুলো তাদের দলকে শক্তিশালী করতে আনক্যাপড (Uncapped) খেলোয়াড়দের ওপর ভরসা করছে। এই আনক্যাপড (Uncapped) খেলোয়াড়রা, যারা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ করেননি, তাদের দক্ষতা আর প্রতিভার মাধ্যমে দলের জয়ের পথ তৈরি করতে পারে। আমরা প্রতিটি দলের সেরা আনক্যাপড (Uncapped) খেলোয়াড়দের সঙ্গে পরিচয় করাব।

চেন্নাই সুপার কিংস (CSK)

  • অনশুল কাম্বোজ (পেস বোলার): দ্রুত গতির তরুণ বোলার, যিনি গত সিজনে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়েছেন।
  • কামলেশ নাগারকোটি (পেস বোলার): রিহ্যাব থেকে ফিরে এসে নতুন উদ্দমে তার গতি  দিয়ে দলের ভরসা অর্জন করতে প্রস্তুত।
  • মুকেশ চৌধুরী (অলরাউন্ডার): ব্যাট ও বলে অনবদ্য ভারসাম্য, স্থানীয় লিগে চমকপ্রদ পারফরম্যান্স।
  • শ্রেয়স গোপাল (স্পিন বোলার): লেগ স্পিনে তার ভেল্কি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে পারে।

দিল্লি ক্যাপিটালস (DC)

  • রুণ নায়ার (ব্যাটসম্যান): ফার্স্ট-ক্লাস ক্রিকেটে শতরানের রেকর্ড রয়েছে, মিডল অর্ডারের শক্তি।
  • অভিষেক পোড়েল (কেটকিপার-ব্যাটসম্যান): আক্রমণাত্মক স্টাইলে খেলে, গত সিজনে ঘরোয়া টি-টোয়েন্টিতে রানের পাহাড় গড়েছে।
  • আশুতোষ শর্মা (ব্যাটসম্যান): তরুণ প্রতিভা, ফিনিশিংয়ে দক্ষ।
  • দর্শন নলকান্ডে (পেস বোলার): দ্রুত গতির বোলিংয়ে প্রতিভাবান তরুণ।
  • সমীর রিজভি (অলরাউন্ডার): ব্যাটে চার ছয় হাঁকানোর পাশাপাশি মাঝারি পেস বোলিং-এ অনবদ্য।

গুজরা টাইটানস (GT)

  • শাহরুখ খান (অলরাউন্ডার): শক্তিশালী ব্যাটিংয়ে পরিচিত, মাঝে মাঝে অফ-স্পিন করেও চমকে দিতে পারে।
  • অনুজ রাওয়াত (কেটকিপার-ব্যাটসম্যান): উইকেটের পেছনে দক্ষ, ব্যাটে স্থিতিশীল, গত মরশুমেও ভাল খেলেছে।
  • কুমার কুশাগ্রা (ব্যাটসম্যান): তরুণ প্রতিভা, ঘরোয়া ক্রিকেটে দ্রুত রান করে নজর কেড়েছে।
  • আর্শাদ খান (স্পিন বোলার): রহস্যময় স্পিনে প্রতিপক্ষকে বিভ্রান্ত করেন।
  • হীপাল লোমরোর (অলরাউন্ডার): ব্যাটে আক্রমণাত্মক, বলে মাঝারি পেস।
  • রাহুল তেওতিয়া (অলরাউন্ডার): মাল্টি-টাস্কিংয়ে দক্ষ, স্থানীয় লিগে উল্লেখযোগ্য ভূমিকা রাখে হরিয়ানা দলের হয়ে।

কলকাতা নাইট রাইডার্স (KKR)

  • এ. রাঘুবংশী (ব্যাটসম্যান): তরুণ ওপেনার, আক্রমণাত্মক স্টাইল।
  • অনুকুল রায় (স্পিন বোলার): লেফট-আর্ম স্পিনে প্রতিভাবান সাথে বড় শট মারার ক্ষমতাও আছে ।
  • বৈভব রোরা (অলরাউন্ডার): ব্যাটে স্থিতিশীল, মিডিয়াম পেস বোলিং।

লখনউ সুপার জায়ান্টস (LSG)

  • য়ুষ বাদানি (ব্যাটসম্যান): ব্যাটে মারকাটারি, ইতিমধ্যেই নিজেকে প্রমান করেছেন।
  • আবদুল সামাদ (ব্যাটসম্যান): ফিনিশিংয়ে দক্ষ, ঘরোয়া ক্রিকেটে বড় রান করেছেন।
  • আর্শিন কুলকার্নি (পেস বোলার): দ্রুত গতির বোলার, ভবিষ্যৎ উজ্জ্বল।
  • আকাশ সিংহ (পেস বোলার): তরুণ এই বোলারকে চেনে তার গতির জন্য, স্থানীয় ম্যাচে ভালো রেকর্ড।
  • এম. সিদ্ধার্থ (স্পিন বোলার): রহস্যময় স্পিনে প্রতিপক্ষকে চিন্তায় ফেলে।
  • হসিন খান (পেস বোলার): আগুনে বোলিং সাথে সুয়িং-এ দক্ষ, গত সিজনে নজর কেড়েছে।
  • আর. হাঙ্গারগেকার (ব্যাটসম্যান): আক্রমণাত্মক শট খেলতে ভালোবাসে, ভবিষ্যৎ উজ্জ্বল।

মুম্বই ইন্ডিয়ানস (MI)

  • বেভন জ্যাকবস (কেটকিপার-ব্যাটসম্যান): নির্ভরযোগ্য ব্যাটিং, উইকেটের পেছনে ভরসা।
  • রবিন মিনজ (কেটকিপার-ব্যাটসম্যান): আদিবাসী প্রতিভা, ঘরোয়া ক্রিকেটে দ্রুত রান করে নজর কেড়েছে।
  • নমন ধীর (স্পিন বোলার): লেগ স্পিনে চমৎকার নাম করেছে।
  • রাজ বাওয়া (অলরাউন্ডার): এক সময় আন্ডার 19 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য, ব্যাটে ও বলে দারুণ পারফর্মেন্স।
  • কর্ণ শর্মা (স্পিন বোলার): অভিজ্ঞ লেগ স্পিনার, ঘরোয়া ক্রিকেটে রেকর্ড।

রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)

  • মানোজ বন্দেগে (পেস বোলার): দ্রুত গতির বোলার, স্থানীয় ম্যাচে উজ্জ্বল।
  • স্বপ্নিল সিং (স্পিন বোলার): লেফট-আর্ম স্পিনে দক্ষ।
  • রসিক দার (অলরাউন্ডার): ব্যাটে স্থিতিশীল, মাঝারি পেস বোলিং।
  • সুয়াশ শর্মা (স্পিন বোলার): ঘরোয়া ক্রিকেটে সফল লেগ স্পিন।

রাজস্থান রয়্যালস (RR)

  • শুভম দুবে (অলরাউন্ডার): ব্যাটে আক্রমণাত্মক, মাঝারি পেসে বল।
  • বৈভব সুর্যবংশী (ব্যাটসম্যান): তরুণ প্রতিভা, দ্রুত রান করতে সক্ষম।
  • কুনাল রাঠোর (কেটকিপার-ব্যাটসম্যান): উইকেটের পেছনে দক্ষ, ব্যাটে সহায়ক।
  • আকাশ মাধওয়াল (পেস বোলার): সুয়িং বোলিং-এ দক্ষ, গত সিজনে নজর কেড়েছে।
  • কুমার কার্তিকেয় (স্পিন বোলার): রহস্যময় স্পিন, ঘরোয়া ক্রিকেটে প্রভাব।
  • যুধবীর চরাক (অলরাউন্ডার): ভালো ব্যাটিং সাথে মাঝারি পেস বোলিং।

পঞ্জাব কিংস (PBKS)

  • শশাঙ্ক সিং (ব্যাটসম্যান): আক্রমণাত্মক স্টাইল, ঘরোয়া ক্রিকেটে রান।
  • প্রসিমরান সিং (ওয়িকেটকিপার-ব্যাটসম্যান): উইকেটের পেছনে দক্ষ, ব্যাটেও তুখোড়।
  • বিশ্নু বিনোদ (অলরাউন্ডার): শক্তিশালী ব্যাটিং, মাঝারি পেস বোলিং।
  • হরপ্রীত ব্রার (স্পিন বোলার): লেফট-আর্ম স্পিনে প্রতিভাবান।
  • মুশির খান (পেস বোলার): দ্রুত গতি, তরুণ প্রতিশ্রুতি।
  • নেহাল ওয়াধেরা (ব্যাটসম্যান): ফিনিশিংয়ে দক্ষ, ঘরোয়া ক্রিকেটে রেকর্ড।
  • সুর্যাংশ শেডগে (স্পিন বোলার): রহস্যময় স্পিন বোলিং-এ দলের ভরসা।
  • বিশাখ বিজুমার (পেস বোলার): তরুণ এই বোলারকে চেনে তার গতির জন্য, স্থানীয় ম্যাচে ভালো রেকর্ড।
  • যশ ঠাকুর (পেস বোলার): সুয়িং বোলিং-এ দক্ষ, গত সিজনে নজর কেড়েছে।

সানরাইজার্স হায়দরাবাদ (SRH)

  • অভিনব মানোহর (ব্যাটসম্যান): আক্রমণাত্মক ওপেনার, ঘরোয়া ক্রিকেটে বড় রান হাঁকিয়েছে।
  • অথর্ব তাওড়ে (স্পিন বোলার): প্রতিভাবান লেগ স্পিনার।
  • সচিন বেবি (ব্যাটসম্যান): মিডল অর্ডারে শক্তি ব্যাটার, ঘরোয়া ক্রিকেটে সফল।
  • সিমরজি সিং (পেস বোলার): আগুনে বোলিং সাথে সুয়িং-এ দক্ষ।

এই আনক্যাপড (Uncapped) খেলোয়াড়রা IPL 2025-এ দলগুলোর জন্য নির্ভরযোগ্য স্তম্ভ। তাদের প্রতিভা এবং উৎসাহ দলের সাফল্যে বড় ভূমিকা পালন করতে পারে। হয়তো এর মধ্যে কেউ ভবিষ্যতে ভারতের জন্যও খেলবেন!

 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6