দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: ঘরের মাঠে পঞ্জাব কিংসের বোলারদের সাধারণ পর্যায়ে নামিয়ে এনে বড় রানের ইনিংস গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। ঈশান কিশন ও হাইনরিখ ক্লাসেনের জোড়া অর্ধশতরানের দৌলতে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২৩৫ রান তুলেছে প্যাট কামিন্সের দল।

রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে সানরাইজার্স হায়দরাবাদকে ব্যাট করতে পাঠান পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন হায়দরাবাদের ওপেনার অভিষেক শর্মা। তাঁকে যোগ্য সঙ্গত করেন ট্রেভিস হেডও। মাত্র ২০ বলেই ৫০ রানের পার্টনারশিপ যোগ করেন দুজনে। শেষ পর্যন্ত চতুর্থ ওভারে এসে অভিষেককে থামান লকি ফার্গুসন। ১৩ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন হায়দরাবাদের ওপেনার। এর পর ঈশান কিশন ও হেড জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। পাওয়ার প্লে’র পরের ওভারে যুজবেন্দ্র চহালের বলে বড় শট খেলতে গিয়ে আউট হয়ে যান হেড (১৯ বলে ৩৮)।

এর পর ঈশান ও হাইনরিখ ক্লাসেন জুটি বেঁধে পঞ্জাবের বোলারদের শাসন করে দলকে বড় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যান। ৮.১ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় হায়দরাবাদ। ৮.৪ ওভারে ক্লাসেনের সহজ ক্যাচ মিস করেন শশাঙ্ক সিংহ। জীবন পেয়ে অবলীলায় অর্ধশতরান পূর্ণ করেন ঈশান। শেষ পর্যন্ত ১৫তম ওভারে আর্শদীপ সিংহের বলে আউট হয়ে যান ঈশান। ভেঙে যায় ৮৮ রানের পার্টনারশিপ। সাজঘরের পথ ধরার আগে তিনি করেন ৩২ বলে ৫৫। পাঁচ নম্বরে নেমে হাত খুলে খেলতে থাকেন নীতীশ কুমার রেড্ডি। দাপুটে ব্যাটিং করে ক্লাসেনও ৩২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। ইনিংসের শেষ বলে ফিরে যান ক্লাসেন। তিনি করেন ৪৩ বলে ৬৯ রান। নীতীশ রেড্ডি অপরাজিত থাকেন ১৩ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে।

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

ক্র্যাশ ডায়েট নয়, দৈনন্দিন অভ্যাস বদলেই কমতে পারে ১৪ কেজি ওজন

বাড়িতে রক্তচাপ মাপতে ভুল? বদলে যেতে পারে রিপোর্ট, সতর্ক করেছেন চিকিৎসকরা

শরীরে টিকটিকি পড়া শুভ না অশুভ? জানুন কোন অঙ্গে পড়লে কী ফল হয়