রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আগামীকাল রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএলের ফাইনাল ম্যাচটি হওয়ার কথা, কিন্তু ম্যাচের আগে আবহাওয়া এখন সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে উঠেছে দলের ও ক্রিকেটপ্রেমীদের জন্য। আবহাওয়া দফতর  জানিয়েছে, আহমেদাবাদ-সহ গুজরাটের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া বিজ্ঞানী রামাশ্রয় যাদব জানিয়েছেন, ৩১ মে আহমেদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

পাশাপাশি ৪ জুন পর্যন্ত গুজরাট, সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের বিভিন্ন অংশে বজ্রপাত, ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এছড়াও, এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বৃষ্টিতে যদি ফাইনাল ম্যাচ ভেস্তে যায়, তাহলে কী হবে? আইপিএলের নিয়ম অনুযায়ী ফাইনালের জন্য অতিরিক্ত সময় রাখা থাকে। প্রয়োজনে ওভার কমিয়ে ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। অন্তত দুই দলকে ৫ ওভার করে খেলতেই হবে। ম্যাচ চলাকালীন বৃষ্টি বাধা হলে ফল নির্ধারণে ডিএলএস পদ্ধতি ব্যবহার করা হবে। সময় একেবারে কম থাকলে সুপার ওভারের মাধ্যমেও ফল বের করা হতে পারে। যদি প্রধান দিন ও পরের দিনও খেলা সম্ভব না হয়, তাহলে আইপিএলের নিয়ম অনুযায়ী লিগ পর্বের পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আরও পড়ুনঃ আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

এবারের ফাইনালে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটানস। সেক্ষেত্রে লিগ পর্যায়ে ভালো অবস্থানে থাকার কারণে সরাসরি চ্যাম্পিয়ন হবে আরসিবি। প্রসঙ্গত, উল্লেখ্য, ২০২৩ সালে চেন্নাই সুপার কিংস ও গুজরাটের ফাইনালও বৃষ্টির কারণে পরের দিন গড়িয়েছিল। তাই এবারও সবার নজর এখন আহমেদাবাদের আকাশের দিকে।

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে