আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই আইপিএলের (IPL 2026 final) ফাইনাল। মেগা এই ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। গুজরাতের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাত টাইটানস। দুই  দলই দ্বিতীয় বার টফি জয়ের লক্ষ্যে রবিবার (৩১ মে) মাঠে নামবে। ফাইনাল ম্যাচ দেখতে এখন থেকেই আহমেদাবাদের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন দুই দলের সমর্থকরা। যাত্রীদের যাতায়াতে যাতে কোনও সমস্যা না হয় সেই দিকে নজর দিয়ে বড় ঘোষণা করেছে আকাশা এয়ার। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে ফাইনাল উপলক্ষ্যে তারা বাড়তি বিমান চালাবে। 

নির্ধারিত এই বিমান পরিষেবার ফলে ভক্তরা ম্যাচের আগেই আহমেদাবাদে পৌঁছাতে পারবেন, সরাসরি ফাইনাল ম্যাচটি উপভোগ করতে পারবেন এবং পরদিন ভোরেই নিজেদের শহরে ফিরে আসতে পারবেন। আকাশা বিমান সংস্থার এই বিশেষ পরিষেবা দেওয়ায় ভক্তদের আর আহমেদাবাদে রাত্রিযাপন করার প্রয়োজন হবে না। সাধারণত আইপিএল-এর বড় ম্যাচগুলোর সময় আহমেদাবাদে হোটেলের ভাড়া অস্বাভাবিকভাবে বেড়ে যায়। তাই ক্রিকেট প্রেমীরা বলছেন এই পরিষেবাটি তাঁদের কাছে দুর্দান্ত একটি বিকল্প। বিশেষ এই সুবিধার ফলে অনেকের হোটেল খরচও বেঁচে যাবে। নিজেদের  এক্স  হ্যান্ডেলে বিমান সংস্থাটি লিখেছে, “মুম্বই, বেঙ্গালুরু এবং আহমেদাবাদের মধ্যে বিশেষ ‘ম্যাচ-ডে’ ফ্লাইট!  মেগা ম্যাচটি শুরু হওয়ার অনেক আগেই আহমেদাবাদে পৌঁছে যান। ফাইনালের সেই রোমাঞ্চকর উত্তেজনা অনুভব করুন। ম্যাচ শেষ হওয়ার পরপরই মুম্বই কিংবা বেঙ্গালুরুতে নিজেদের ঘরে ফিরে আসুন, রাতে থাকার ঝামেলা এড়ান। শুধুমাত্র উপভোগ করুন ক্রিকেটের নির্ভেজাল আমেজ এবং এক নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা।” 

সূচি অনুযায়ী বেঙ্গালুরু-আহমেদাবাদ ফ্লাইটটি ৩১ মে সকাল ৯:৩০ মিনিটে ছেড়ে যাবে এবং সকাল ১১:৫০ মিনিটে আহমেদাবাদে পৌঁছাবে।  ফেরার বিমান  ১ জুন ভোর ৪:১০ মিনিটে আহমেদাবাদ থেকে ছাড়বে এবং সকাল ৬:৩৫ মিনিটে বেঙ্গালুরুতে পৌঁছাবে। মুম্বই-আহমেদাবাদ বিমান ৩১ মে দুপুর ২:৪৫ মিনিটে নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে এবং বিকেল ৪:১৫ মিনিটে আহমেদাবাদে পৌঁছাবে। ফাইনাল ম্যাচ শেষে,  ফেররা  বিমান ১ জুন ভোর ৩:১০ মিনিটে আহমেদাবাদ থেকে ছেড়ে যাবে এবং ভোর ৪:৪৫ মিনিটে নভি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে (NMI) পৌঁছাবে।  

 

লর্ডসের মাঠেই কেরিয়ারের শেষ ওডিআই খেলবেন রোহিত? যা জানাল বিসিসিআই….

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে