IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলের মরশুমে একেবারেই ফর্মে নেই মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্যে।  একের পর এক ম্যাচে হারের পর হার্দিকের অধিনায়কত্ব ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে।  প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়াও হার্দিকের ব্যাটিং এবং ম্যাচ জেতানো ইনিংসের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এখন পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্স মাত্র  একটি ম্যাচ জিতেছে KKR-এর বিরুদ্ধে। তারপর  সব ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে পড়ে  রয়েছে। এই দেখেই অনেকেই বলছেন হার্দিকের  অধিনায়কত্ব ছেড়ে   তা পুনরায় রোহিত শর্মার হাতে তুলে দেওয়া উচিত। সেই তত্ব এবার আরও জোড়াল হচ্ছে।

 মুম্বই পাঁচটি ম্যাচে  ৯৭২ রান দিয়েছে, যেখানে ইকোনমি রেট ১০.২৬ এবং বোলিং গড় ৩০.৮৬।  এর থেকেই স্পষ্ট যে মুম্বইয়ের বোলাররা রান নিয়ন্ত্রণেও সক্ষম নন এবং নিয়মিত উইকেটও নিতে পারছেন না। তার উপর হার্দিকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে।  কারণ তাঁর  ব্যক্তিগত ফলাফলও আশানুরূপ হয়নি। তিনি চারটি ম্যাচে মাত্র ৮১ রান করেছেন এবং দুটি উইকেট নিয়েছেনো, অসুস্থতার কারণে তিনি একটি ম্যাচ খেলতে পারেননি। এই নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেছেন, হার্দিকের কাছ থেকে এখন সকলে একটি বড়, ম্যাচ জেতানো ইনিংস প্রত্যাশা করছে। আকাশ চোপড়া বলেছেন, “আমার মনে পড়ে না হার্দিক শেষ কবে ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। কিছু ছোট ছোট ক্যামিও ইনিংস খেলেছে, কিন্তু ৭০-৮০ রানের এমন ইনিংস যা একাই ম্যাচ জিতিয়ে দিতে পারে, তা এখনও আসেনি।” আকাশ চোপড়া আরও পরামর্শ দিয়েছেন যে, দলের একটি নতুন মানসিকতা এবং নির্ভীক মনোভাব গ্রহণ করা প্রয়োজন এবং রাদারফোর্ডকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে তুলে আনা উচিত।

আরো পড়ুন: KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

শুধু  আকাশ চোপড়া নন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারি পরামর্শ দিয়েছেন মুম্বইকে পাঁচটি  ট্রফি জেতানো রোহিত শর্মাকে পুনরায় অধিনায়ক হিসেবে নিয়োগের বিষয়টি দলের বিবেচনা করা উচিত। তবে অনেকে আবার বলছেন, শুধু হার্দিককে দোষ দেওয়াটা ঠিক হবে না,  কারণ  দলের বোলিং বিভাগও ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে যা ব্যাটসম্যানদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। যদিও এটাও বলছেন,   অধিনায়ক এবং সিনিয়র অলরাউন্ডার হিসেবে হার্দিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি যদি একটি বড়, ম্যাচ জেতানো ইনিংস খেলেন, তবে তা দলের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। 

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী