চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

নিজস্ব প্রতিনিধি: হারতে-হারতে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল। অবশেষে ঘুরে দাঁড়ালেন অজিঙ্কা রাহানেরা। রবিবার (১৯ এপ্রিল) ইডেনে রাজস্থান রয়্যালসকে উইকেটে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় পেল কলকাতা নাইট রাইডার্স। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৫ রান তুলেছিলেন রিয়ান পরাগরা। জবাবে রিঙ্কু সিংহ ও অনুকূল রায়ের অদম্য লড়াইয়ে দুই বল বাকি থাকতেই হাতে চার উইকেট রেখে জয় হাসিল করে কেকেআর।

জয়ের জন্য ১৫৬ রানের মতো সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় কেকেআর। জোফ্রা আর্চারের প্রথম বলেই শূন্য রানে বোল্ড হন টিম সেইফার্ট। পরের ওভারে শূন্য রানে ফেরেন অধিনায়ক অজিঙ্কা রাহানে। শুরুতেই জোড়া উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ওই ধাক্কা সামলানোর চেষ্টা করেন অঙ্গকৃশ রঘুবংশী ও ক্যামেরন গ্রিন। দুজনে পাল্টা মারের পথে গিয়ে রাজস্থানের বোলারদের মনোবল ভাঙার চেষ্টা চালান। পঞ্চম ওভারে রবি বিষ্ণোই বল করার আগে ক্রিজ ছেড়ে এগিয়ে আসেন গ্রিন। সুযোগ কাজে লাগিয়ে স্টাম্পিং করেন জুরেল। ১৩ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন ২৫ কোটির অলরাউন্ডার। পাওয়ার প্লে শেষে কলকাতার রান দাঁড়ায় তিন উইকেট হারিয়ে ৫১। শুরু থেকেই জঘন্য ব্যাট করছিলেন রঘুবংশী। স্পিনারদের বলে খাবি খাচ্ছিলেন। শেষ পর্যন্ত সপ্তম ওভারে জাদেজার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান। ১৯ বলে করেন ১০ রান। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। ১০ ওভার শেষে রান দাঁড়ায় চার উইকেটে ৭০।

স্পিনারদের বলে নাকানিচোবানি খেতে থাকা রভম্যান পাওয়েল ফেরেন জাদেজার বলে। ২৩ রান করেন ক্যারিবীয় ব্যাটার। ব্যক্তিগত ৮ রানে জাদেজার বলে ক্যাচ তুলেছিলেন জঘন্য ফর্মে থাকা রিঙ্কু সিংহ। সেই ক্যাচ ফেলে দেন নান্দ্রে বার্গার। ১৪তম ওভারে অনামী যশ রাজের বলে সাজঘরে ফেরেন রমনদীপ। তিনি করেন ১৩ বলে ১০। মাত্র ৮৫ রানে ৬ উইকেট হারানো কেকেআর ফের লজ্জাজনক হারের মুখ দেখছে বলে অনেকেই ধরে নিয়েছিলেন। ঠিক তখনই ম্যাচের রং বদলাতে শুরু করে।সপ্তম উইকেটে জুটি বেঁধে পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন রিঙ্কু ও অনুকূল রায়। মাথা ঠাণ্ডা রেখে খেলতে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। রাজস্থানের বোলারদের পাতা ফাঁদ এড়িয়ে যান। শেষ ওভারে জয়ের জন্য কলকাতার সামনে লক্ষ্য দাঁড়ায় ৯ রান। ব্রিজেশ শর্মার প্রথম দুই বলে বাউন্ডারি হাঁকান রিঙ্কু। তৃতীয় বলে কোনও রান হয়নি। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেন। সেই সঙ্গে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। হাজার-হাজার কলকাতা সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনেন।রিঙ্কু ৩৪ বলে ৫টি চার ও দুই ছক্কার সাহায্যে ৫৩ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে অনুকূল ১৬ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান।

Published by:

Share Link:

More Releted News:

বোলিংয়ের পর ব্যাটিং বিপর্যয়ে শ্রেয়সের পাঞ্জাবের কাছে আত্মসমর্পণ করল ঋষভের লখনউ

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ