হায়দরাবাদের বিরুদ্ধে আজ মাঠে নামবেন ধোনি? এল বড় আপডেট

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে  আইপিএল নিয়ে নানা চর্চা হলেও সবথেকে বেশি আলোচনা হচ্ছে  ধোনিকে নিয়ে । এখন একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে,   তিনি কবে মাঠে ফিরবেন।   শনিবার (১৮ এপ্রিল) সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তিনি কি খেলবেন ? এই উত্তর জানার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হায়দরাবাদের বিপক্ষে খেলতে প্রস্তুত চেন্নাই সুপার কিংস। তবে এই কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। ধোনির খেলা নিয়ে এবার সামনে এল বড় আপডেট।  

সম্প্রতি ধোনিকে নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে,  যেখানে তিনি সাবলীলভাবে   অনায়াসে সীমানার বাইরে বল পাঠাচ্ছিলেন। সিএসকে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে  তাঁকে দারুণ ফর্মে দেখা গিয়েছে। সেই ভিডিও ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।  তবে অনুশীলন করলেও কাফ মাসলের চোট থেকে সেরে ওঠা ধোনির  হায়দরাবাদের বিপক্ষে খেলার সম্ভাবনা নেই। 

আরও পড়ুন: ডেভিড পেইনের বদলে দক্ষিণ আফ্রিকার জোরে বোলারকে দলে নিল হায়দরাবাদ

সূত্রের খবর, ধোনির পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং তিনি ২৩  এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে অথবা ২৬ এপ্রিল এম এ চিদাম্বরম স্টেডিয়ামে গুজরাত  টাইটান্সের বিপক্ষে ম্যাচে ফিরতে পারেন। আইপিএলের ঠিক আগে একটি অনুশীলন সেশনে চোট পাওয়ায় ধোনি প্রথম কয়েক সপ্তাহের জন্য ছিটকে যান। সিএসকে সূত্র জানিয়েছে, “তিনি এখনও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং আমরা  তাঁর ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে চাই না।” 

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড