দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Share:

নিজস্ব প্রতিনিধি:   দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দিল্লি শিবিরে যোগ দিচ্ছেন  মিচেল স্টার্ক। আইপিএলে  তাঁর অংশগ্রহণ  নিশ্চিত করা হয়েছে।    ক্রিকেট অস্ট্রেলিয়া এই বিধ্বংসী ফাস্ট বোলারকে ভারতে এসে খেলার ছাড়পত্র দিয়েছে।   এখন সকলের  নজর রয়েছে ১ মে-র দিকে। শোনা  যাচ্ছে  তিনি রাজস্থান রয়‍্যালসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামতে পারেন। একাধিক চোট ও বিতর্কের পর স্টার্কের প্রত্যাবর্তন দিল্লির জন্য চলতি মরশুমে  একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।  

কনুই ও কাঁধের চোটের কারণে স্টার্ক জানুয়ারি মাস থেকে মাঠের বাইরে ছিলেন, কিন্তু এখন  তাঁর ফেরার বিষয়টি আরও স্পষ্ট । অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা এই বাঁহাতি ফাস্ট বোলার বিগ ব্যাশ লিগে সিডনি সিক্সার্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলেছিলেন বটে, কিন্তু পুরোপুরি ফিট হতে তার সময় লেগেছিল। ক্রিকেট.কম অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, স্টার্ক এখন ভারতে  প্রশিক্ষণ নেবেন এবং সরাসরি ম্যাচের জন্য প্রস্তুতি নেবেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে, রাজস্থানের বিপক্ষে ম্যাচটি হবে চলতি মরশুমে  তাঁর প্রথম আইপিএল ম্যাচ এবং দিল্লির জন্য এটি একটি বড় স্বস্তির বিষয় হবে।  

আরও পড়ুন: ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

টানা বেশ কয়েকটি ম্যাচ হেরে বেশ চাপে রয়েছে দিল্লি। তাই স্টার্কের ফেরার খবর দলের কাছে বিরাট স্বস্তির। গত  মরশুমে স্টার্ক দিল্লির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন। চলতি মরশুমে ছয় ম্যাচের মধ্যে দিল্লি  তিনটি জিতেছে ও  তিন  ম্যাচ হেরে দিল্লি পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। স্টার্কের প্রত্যাবর্তন বোলিং আক্রমণে নতুন মাত্রা যোগ করতে পারে। অন্যদিকে  অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সও সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এই মরশুমে তার প্রথম ম্যাচ  খেলতে পারেন।  অন্যদিকে জশ হ্যাজেলউড  প্রথম ম্যাচগুলো মিস করার পর আরসিবির একাদশে ফিরেছেন। এখন সবার নজর স্টার্কের প্রত্যাবর্তনের দিকে, কারণ তাঁর  বলের দাপট দিল্লির ভাগ্য বদলে দিতে পারে। 

লক্ষ্মীপুজোর আগে বারাসতে মর্মান্তিক ঘটনা, জলে ডুবে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু

বরণ ছাড়াই নিরঞ্জন করা হচ্ছে চোরবাগানের প্রতিমার, মোতায়েন পুলিশ

পথকুকুরকে শালে মুড়িয়ে কেবিনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নিরাপত্তারক্ষীর কাণ্ডে স্তম্ভিত স্থানীয়রা

‘পরিত্রাতা’ হিসেবে আবির্ভূত হয়ে দলকে রুদ্ধশ্বাস জয় এনে দিলেন তিলক-নীতীশ

নয়ডার সেক্টর ১২৫-এ বিধ্বংসী আগুনে ভস্মীভূত ৫ টি দোকান, মৃত ১

কোজাগরীতে বদলাচ্ছে লক্ষ্মীপুজোর রীতি, পিতলের মূর্তিতে ঝোঁক বাড়তেই দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ছক্কা হাঁকানোর ‘মহা রেকর্ড’ গড়লেন অভিষেক

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য