বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বিফলে গেল লোকেশ রাহুলের খুনে মেজাজের ব্যাটিং। দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ ও অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটিং তাণ্ডবে শনিবার (২৫ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসকে উইকেটে হারিয়ে প্লে অফের দিকে এক ধাপ এগোল পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে লোকেশ রাহুল ও নীতীশ রানার চওড়া ব্যাটে ভর করে দুই উইকেট হারিয়ে ২৬৪ রান তুলেছিল দিল্লি ক্যাপিটালস। জবাবে সাত বল বাকি থাকতেই হাতে ছয় উইকেট নিয়ে জয় হাসিল করে পঞ্জাব কিংস।

এদিন অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর পটেল। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমে শুরু থেকেই রণংদেহী মূর্তি ধারণ করেন লোকেশ রাহুল। অন্য ওপেনার পাথুম নিশাঙ্কাও হাত খুলে খেলার চেষ্টা করেন। তবে তিনি বেশিক্ষণ থিতু হতে পারেননি। তৃতীয় ওভারে আর্শদীপ সিংহের বলে সাজঘরে ফেরেন তিনি। আউটের আগে করে যান ৭ বলে ১১ রান। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রাহুল ও কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তনী নীতীশ রানা। পাওয়ার প্লে শেষে দিল্লির রান দাঁড়ায় এক উইকেটে ৬৮।

পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই হাত খুলে মারতে শুরু করেন দুজনে। ২৫ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন। ২৬ বলেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রাহুল। তবে অর্ধশতরান পূর্ণের পরেই তাঁর সহজ ক্যাচ ফস্কান বিজয়কুমার বৈশ্যক। ২৯ বলে সাতটি চার ও একটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরানে পৌঁছে যান নীতীশ রানাও। ১২.৩ ওভারেই দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন দিল্লির দুই ব্যাটার। জুটি ভাঙার জন্য মাথার ঘাম পায়ে ফেলেন পঞ্জাব কিংসের বোলাররা। কিন্তু সফল হতে পারেননি। জীবন ফিরে পাওয়া লোকেশ রাহুল ৪৭ বলে (১২টি চার ও পাঁচটি ছক্কা) নিজের শতরান পূর্ণ করেন।

রাহুল ও নীতীশ এত মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন যে মাত্র ৮৮ বলেই ২০০ রানের পার্টনারশিপ গড়েন। বেধড়ক মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন জেভিয়ার বার্টলেট-বিজয়কুমার বৈশ্যকরা। এক সময়ে মনে হচ্ছিল রাহুলের মতোই শতরানের দেখা পাবেন নীতীশ। কিন্তু তা হয়নি। ১৯তম ওভারের তৃতীয় বলে বার্টলেটের শিকার হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ৪৪ বলে ৯১ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। নীতীশ ফেরার পরে তাণ্ডব চালাতে শুরু করেন রাহুল। ৬৬ বলেই ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি অতিক্রম করে যান তিনি। শেষ পর্যন্ত দলীয় ইনিংসকে ২৬৪ রানে পৌঁছে দেন। মার্কাস স্টোইনিস তিন রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই তাণ্ডব চালাতে থাকেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ। দিল্লির দুই ওপেনিং বোলার আকিব নবি-মুকেশ কুমারকে তুলোধনা করেন। দ্বিতীয় ওভারে অবশ্য মুকেশের বলে প্রভসিমরানের সহজ ক্যাচ ফস্কান নবি। তখন ১৩ রানে ব্যাট করছিলেন প্রভসিমরান। তৃতীয় ওভারে অক্ষর পটেলের বলে প্রিয়াংশ আর্যের ক্যাচ ধরতে গিয়ে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে যেতে হয় দিল্লির জোরে বোলার লুঙ্গি এনগিডিকে।

জীবন পেয়ে খুনে মেজাজে ব্যাট করতে শুরু করেন প্রভসিমরান। মাত্র ১৮ বলে তিনটি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাবের তরুণ ব্যাটার। উল্টোপ্রান্তে থাকা প্রিয়াংশ আর্যও মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। মাত্র ৫.২ ওভারেই দুজনে দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। পাওয়ার প্লে শেষে পঞ্জাবের রান দাঁড়ায় বিনা উইকেটে ১১৬। পাওয়ার প্লে’র পরের ওভারেই দিল্লি শিবিরকে স্বস্তি এনে দেন অধিনায়ক অক্ষর পটেল। ফিরিয়ে দেন প্রিয়াংশ আর্যকে (১৭ বলে ৪৩)। পরের ওভারে আর এক বিপজ্জনক ওপেনার প্রভসিমরানকে (২৬ বলে ৭৬ রান) লেগ বিফোরের ফাঁদে ফেলে থামান কুলদীপ যাদব। পর পর দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে ওঠার চেষ্টা চালান পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার ও কুপার কনোলি। তবে বেশিদূর এগোতে পারেনি এই জুটি। নিজের পরের ওভারে বল করতে এসে কনোলিকে সাজঘরে ফিরিয়ে দেন কুলদীপ যাদব (১০ বলে ১৭)।

১৫তম ওভারে বিপরাজ নিগমের বলে পর পর দুই বাউন্ডারি হাঁকিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন নেহাল ওয়াধেরা। তবে তৃতীয় বলে বড় শট খেলতে গিয়ে করুণ নায়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করে যান ১৪ বলে ২৫ রান। নেহাল ফেরার পরে দিল্লির বোলারদের বেধড়ক ঠ্যাঙানি দেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স। তাণ্ডব চালিয়ে মাত্র ২৬ বলেই অর্ধশতরান তুলে নেন তিনি। ছয় নম্বরে নামা শশাঙ্ক সিংহও হাত খুলে খেলতে থাকেন। শেষ পর্যন্ত সাত বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন দুই ব্যাটার। শ্রেয়স ৩৬ বলে ৭১ এবং শশাঙ্ক ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন।

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

‘ভেবেছিলাম মরেই যাব!’, সমুদ্রে ৯ ঘণ্টা ভাসার পর বেঁচে ফিরলেন জাহাজের পিয়ানোবাদক

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর