ফের ঝোড়ো ব্যাটিং বৈভবের, গুজরাতকে ২১৫ রানের লক্ষ্য দিল রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ চণ্ডীগড়: ফের অবিস্মরণীয় ইনিংস খেললেন বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। ৪৬ বলে ৯৬ রানের ঝোড়ো ইনিংস খেললেন তিনি।   শেষের দিকে ব্যাট হাতে তাণ্ডব চালালেন ডোনোভান ফেরেইরা। ১১ বলে অপরাজিত ৩৪ রান করলেন। দুজনের চওড়া ব্যাটে ভর করে শুক্রবার (২৯ মে) আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে ছয় উইকেট হারিয়ে ২১৪ রান তুলল রাজস্থান রয়্যালস।

নিউ চণ্ডীগড়ে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ। তবে শুরুটা খুব একটা ভাল হয়নি। মোহাম্মদ সিরাজের প্রথম ওভারের চতুর্থ বলেই এক রান করে সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল। তিন নম্বরে নেমে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন ধ্রুব জুরেল। তিনিও বেশিক্ষণ থিতু হতে পারেননি। দ্বিতীয় ওভারে কাগিসো রাবাদার বলে বড় শট খেলতে গিয়ে গুজরাত অধিনায়ক শুভমন গিলের হাতে ধরা পড়েন। আউটের আগে করেন ৬ বলে ৭ রান। ৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় রাজস্থান শিবির। তৃতীয় উইকেটে জুটি বেঁধে সেই ধাক্কা সামাল দেন বৈভব সূর্যবংশী ও রবীন্দ্র জাদেজা। ২১ বলেই ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজনে। ষষ্ঠ ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ১৬ রান করেন জাদেজা। পাওয়ার প্লে শেষে রাজস্থানের রান দাঁড়ায় ২ উইকেটে ৭০।

বৈভব ও জাদেজা জুটি বেঁধে দলকে ভালভাবেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আচমকাই চোট পেয়ে মাঠ ছাড়েন জাদেজা। ১৯ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন তিনি। জাদেজার পরিবর্তে নামা রাজস্থান অধিনায়ক রিয়ান পরাগ শুরু থেকে মারমুখী মেজাজে খেলার চেষ্টা করেন। তবে বেশিক্ষণ ক্রিজে কাটাতে পারেননি। ৬ বলে ১১ রান করে জেসন হোল্ডারের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন।

ছয় নম্বরে নামা দাসুন শনাকাও ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। তিনি সাত বলে তিন রান করে হোল্ডারের শিকার হন। পরের ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে সাজঘরে ফেরেন জোফ্রা আর্চার (তিন বলে সাত)। ১৭ রানে তিন উইকেট হারিয়ে অনেকটাই চাপে পড়ে যায় রাজস্থান। স্বভাবসিদ্ধ ভঙ্গিমার বিরুদ্ধে গিয়ে খেলে ৩১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন বৈভব। তবে অর্ধশতরান পূর্ণ করার পরেই রক্ষণাত্মক খোলস ছেড়ে বেরিয়ে এসে তাণ্ডব চালাতে শুরু করেন। এক সময়ে মনে হচ্ছিল শতরান না করে থামবেন না। কিন্তু ১৮তম ওভারে রাবাদার বলে বড় শট খেলতে গিয়ে শতরানের দোরগোড়া থেকে ফেরেন তিনি। ৪৬ বলে সাতটি বিশাল ছক্কার সাহায্যে ৯৬ রান করে আউট হয়ে যান।

বৈভব সাজঘরে ফেরার পরে রবীন্দ্র জাদেজা ও ডোনোভান ফেরেইরা দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষ ওভারে রশিদ খানের বলে পর পর তিন ছক্কা হাঁকান ফেরেইরা। পঞ্চম বলে দুই রান নেওয়ার পরে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২১৪ রানে পৌঁছে দেন। ১১ বলে চারটি ছক্কার সাহায্যে ৩৮ রানে অপরাজিত থাকেন তিনি। উল্টোপ্রান্তে ৩৫ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ