কীভাবে খেলা হাতছাড়া হলো গুজরাতের, অকপটে স্বীকার করলেন অধিনায়ক গিল

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার আরসিবি ৫ উইকেটে হারিয়েছে গুজরাতকে। যেখানে কোহলি ৮১ রান এবং পাডিক্কালের ৫৫ রানের ইনিংস গিলের দলের সাই সুদর্শনের শতরানেকে ম্লান করে দিয়েছে। ম্যাচ শেষে গুজরাতের অধিনায়ক শুভমন গিল স্বীকার করেছেন তাঁদের ভুলটা ঠিক কোথায় কোথায় ছিল। জানিয়েছেন, জেতার সম্ভাবনা থাকলেও কেন আরসিবির কাছে হারতে হয়েছিল।

বেঙ্গালুরুর এম চিন্না স্বামী স্টেডিয়ামে খেলা শেষে গিল বলেছেন, ১৬ থেকে ১৯ ওভারে রানের অভাব এবং কোহলির ক্যাচ ফসকে যাওয়ায় দলকে বড় মূল্য দিতে হয়েছে। আরসিবি মাঝের ওভারগুলোতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বলেই জানান তিনি। সেই সময়ে উইকেট নেওয়া দরকার ছিল বলেও জানিয়েছেন তিনি। আরসিবিকে জেতানোর ক্ষেত্রে অবদান রাখা বিরাট কোহলির কথা উল্লেখ করে তিনি বলেন, “যখন কোনো ব্যাটসম্যান শূন্য রানে ক্যাচ দিয়েও বেঁচে যান, তখন ফিল্ডারের জন্য ব্যাপারটা সবসময়ই কঠিন হয়। কিন্তু আসল কথা হলো, আপনি কীভাবে খেলায় ফিরে আসেন। আমাদেরও ভালো সুযোগ এসেছিল। কিন্তু আমরা ধারাবাহিকভাবে সঠিক লেংথে বল করতে পারছিলাম না, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে তারা মাঝের ওভারগুলোতে খুব ভালো ব্যাটিং করেছে।” 

আরও পড়ুন: কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

কোহলির ক্যাচ মিসই যে গুজরাতের হারের নেপথ্যে অন্যতম কারণ সেটা বলতে দ্বিধাবোধ করেননি গিল। বলেছেন, সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট আসে যখন কোহলি শূন্য রানে ক্যাচ মিস হয়। গিল স্বীকার করেছেন যে এই ধরনের সুযোগ ম্যাচের গতিপথ বদলে দিতে পারে এবং এর জন্য জন্য দলকে মূল্য দিতে হয়েছে। ক্রুনাল পান্ডিয়ার বোলিংয়ের প্রসঙ্গে তিনি বলেন,  তার স্লো বলগুলো পিচে গ্রিপ করছিল, তাই তারা ঝুঁকি নিয়ে উইকেট নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি।  

 

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড