আইপিএলে দল পেলেন না সাকিব আল হাসান

গত বছরও আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন সাকিব।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আইপিএলে দল পেতে নিজের দাম ৫০ লক্ষ টাকা কমিয়ে দিয়েছিলেন বাংলাদেশের টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু তাতেও কোনও লাভ হল না। শুক্রবার আইপিএলের মিনি নিলামের প্রথম দিন অবিক্রিত থেকে গেলেন বিতর্কিত ক্রিকেটার। উল্লেখ্য, গত বছরও আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন সাকিব। কোনও দল তাঁকে নিতে আগ্রহ দেখায়নি। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার কেন দল পেলেন না তা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে।

আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য এদিন কেরলের কোচিতে বসেছিল মিনি নিলামের আসর। বিভিন্ন দেশের ৪০৫ জন ক্রিকেটাররকে নিলামে তোলা হচ্ছে। গত বছর সাকিবের বেস প্রাইস ছিল দুই কোটি টাকা। কিন্তু তিন তিনবার নাম উঠলেও কোনও দলই তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি। ফলে অবিক্রিত থেকে গিয়েছিলেন। এবারের নিলামে দল পেতে নিজের বেস প্রাইস ৫০ লক্ষ টাকা কমিয়েছিলেন। কিন্তু এদিন কোনও দলই টাইগারকে নিতে আগ্রহ দেখাননি। তবে নিলামের শেষ দিকে আবারও তোলা হতে পারে তার নাম।

২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে প্রথম অভিষেক ঘটেছিল সাকিব আল হাসানের। ২০১৭ সাল পর্যন্ত কেকেআরের হয়ে খেলেছিলেন। কিন্তু জঘন্য পারফরম্যান্সের কারণে তাঁকে দলে রাখতে আর আগ্রহ দেখায়নি কেকেআর ম্যানেজমেন্ট। ২০১৮ ও ২০১৯ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেন। ২০২১ সালে ফের ফেরেন কেকেআরে। গত বছর তাঁকে ছেড়ে দেন শাহরুখ খান। আইপিএলের নয়টি আসরে ৭১ ম্যাচ খেলে ৭৯৩ রান করার পাশাপাশি ৬৩ উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস