আজ শুরু আইপিএল, ধোনিদের হারিয়ে জয়ের হ্যাটট্রিকের হাতছানি হার্দিকের কাছে

গত বছর আইপিএলের দুই ম্যাচেই চেন্নাইকে হারিয়ে দিয়েছিল গুজরাত।

Share:

নিজস্ব প্রতিনিধি,আমদাবাদ: অপেক্ষার অবসান। আর কয়েক ঘন্টা বাদেই চলতি বছরের আইপিএলের পর্দা উঠতে চলেছে। আমদাবাদের মোতেরায় (বর্তমান নাম নরেন্দ্র মোদি স্টেডিয়াম) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ান গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। হার্দিক পাণ্ড্যদের কাছে যেমন জয়ের প্রাক্তন চ্যাম্পিয়ান দলের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করার হাতছানি রয়েছে, তেমনই ধোনিদের কাছে সুযোগ এসেছে জোড়া হারের বদলা নেওয়ার। দুই তারকা খচিত দলের লড়াই ধুন্ধুমার হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আইপিএলের ১৪তম সংস্করণে বেশ কিছু নয়া নিয়ম চালু করা হয়েছে। এতদিন টসে যাওযার আগেই দু’দলের প্রথম একাদশের তালিকা জমা দিতে হতো। এবার সেই নিয়মের ব্যতিক্রম ঘটানো হয়েছে। টসে জেতার পরে পিচের চরিত্র বুঝে প্রথম একাদশ সাজানোর সুযোগ থাকছে দুই দলের অধিনায়কের কাছে। ফলে শেষ মুহুর্তে দলে খেলোয়াড় বদলের সম্ভাবনা থাকছে। তাছাড়া এবার অংশগ্রহণকারী ১০টি দলকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। এতদিন অংশগ্রহণকারী দলগুলি একই গ্রুপে খেলত।

গত বছর আইপিএলে প্রথমবার খেলতে নেমেছিল হার্দিক পাণ্ড্যর নেতৃত্বাধীন গুজরাত টাইটান্স। আর প্রথমবারের চমক দিয়ে আইপিএল চ্যাম্পিয়ানের ট্রফি ঘরে তুলেছিল। আজ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার আগে পরিসংখ্যানের নিরিখে এগিয়ে হার্দিকরা। গত বছর আইপিএলের গ্রুপ লিগে দুই ম্যাচেই মহেন্দ্র সিং ধোনির দলকে হারিয়ে জয়ী হয়েছিল। তাই আজকের ম্যাচে জয়ের ব্যবধান বাড়িয়ে ৩-০ করার হাতছানি রয়েছে গুজরাত টাইটান্সের কাছে। আর ধোনিদের কাছে গুজরাতকে হারিয়ে বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। প্রথম ম্যাচে দুই দলই বেশ কয়েকজন নির্ভরযোগ্য খেলোয়াড়কে অবশ্য পাচ্ছে না।  

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?