আন্তর্জাতিক ক্রিকেটকে ‘আলবিদা’ জানালেন দুই দেশের হয়ে খেলা পিটার মুর

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের জার্সি গায়ে অনেকেরই খেলার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। সেখানে দুই দেশের জার্সি গায়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে অনন্য নজির গড়েছিলেন পিটার মুর। দীর্ঘ এক যুগের ক্রিকেট কেরিয়ারে ইতি টেনেছেন অনন্য কীর্তি গড়া ক্রিকেটার। পেশাদার ক্রিকেটকে আলবিদা জানিয়েছেন।

২০১৪ সালে জিম্বাবুয়ের হয়ে অভিষেক ঘটেছিল মুরের। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল তাঁর। দুই বছর বাদে ২০১৬ সালে টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক হয়। জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে আটটি টেস্ট, ৪৯টি ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। পরে জিম্বাবুয়ে ছেড়ে আয়ারল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২২ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন।

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফরে টেস্ট দিয়ে প্রথমবার আয়ারল্যান্ড দলে জায়গা করে নেন তিনি। আইরিশদের হয়ে খেলেন সাতটি টেস্ট। তবে সীমিত ওভারের ক্রিকেটে খেলার সুযোগ পাননি। যদিও দেশ বদল করার পর ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি মুর। বলতে গেলে অফ ফর্মেই ছিলেন। জিম্বাবুয়ের হয়ে যেখানে আট টেস্টে তিনি পাঁচটি অর্ধশতরান করেছিলেন, সেখানে আইরিশদের হয়ে সাত টেস্টে মাত্র একটি অর্ধশতরান করেন, তাও জিম্বাবুয়ের বিরুদ্ধে। জিম্বাবুয়ের হয়ে মুরের ব্যাটিং গড় ছিল ৩৫.৫৩। আয়ারল্যান্ডের হয়ে গড় স্রেফ ১৪.৩৫। দুই দেশের হয়ে সব মিলিয়ে ১৫ টেস্টে ছয়টি অর্ধশতরান-সহ ৭৩৪ রান করেছন মুর। ওয়ানডেতে চারটি হাঠ সেঞ্চুরি নিয়ে রান ৮২৭, আর টি-টোয়েন্টিতে ৩৬৪। চলতি বছরের ফেব্রুয়ারিতে বুলাওয়াতে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেছিলেন ৩৪ বছর বয়সী মুর।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল