এই মুহূর্তে

গোপনে বান্ধবী জর্জিনার সঙ্গে বিয়ে সেরে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

নিজস্ব প্রতিনিধি: তাঁদের সম্পর্কের কথা সর্বজনবিদিত। আনুষ্ঠানিক বিয়ে না করেও একই ছাদের তলায় দীর্ঘদিন রয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। অনেক দিন ধরেই চর্চা চলছে, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে আংটি বদল করবেন দু’জনে। ভক্তরাও সি আর সেভেনের বিয়ের খবরের আশায় দিন গুনছিলেন। কিন্তু ভক্তদের সুখবর দিয়ে উঠতে পারেননি তারকা জুটি। কিন্তু সম্প্রতি পর্তুগিজ ফুটবল তারকার এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে বান্ধবী জর্জিনাকে ‘মাই ওয়াইফ’ সম্বোধন করতে শোনা গিয়েছে সি আর সেভেনকে। আর ওই ভিডিয়োর পরিপ্রেক্ষিতেই প্রশ্ন উঠেছে, তবে কী গোপনেই বিয়ে সেরে নিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?

২০১৬ সাল থেকেই জর্জিনা রদ্রিগেজের সঙ্গে সম্পর্ক প্রাক্তন ম্যানচেস্টার ও রিয়াল মাদ্রিদ তারকার। বিখ্যাত ব্র্যান্ডশপ গুচ্চির এক শোরুমেই দুজনের প্রথম দেখা হয়। ওই শোরুমে এক সময় জর্জিনা চাকুরি করতেন। প্রথম দেখাতেই আর্জেন্টাইন-স্প্যানিশ বংশোদ্ভূতের প্রেমে পড়ে যান রোনাল্ডো। তার পর থেকে একই ছাদের তলায় রয়েছেন। দীর্ঘ আট বছর একই সঙ্গে সংসার করছেন। রোনাল্ডো ও জর্জিনা মোট পাঁচ সন্তানের অভিভাবক। তার মধ্যে ৬ বছর বয়সী আলানা মার্টিনা এবং ২ বছর বয়সী বেলা এসমারালডা জন্ম দিয়েছেন জর্জিনা।

সম্প্রতি বিখ্যাত ফিটনেস ব্র্যান্ড হুপ (Whoop)এর একটি প্রমোশনে অংশ নিয়েছিলেন রোনাল্ডো। নিজের ব্যক্তিগত জিমনেশিয়াম ঘুরে দেখানোর সময়ই পর্তুগিজ তারকা ফুটবলারকে বলতে শোনা গিয়েছে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কী করেছেন তা নয়, আপনার কী করা উচিৎ সেটা। যখন আমি ক্লাবে অনুশীলন করি না বা অবসর সময়ে থাকি, তখন আমি নিজের বাড়িতে আমার স্ত্রীর (পড়ুন জর্জিনা রদ্রিগেজ) সঙ্গে কোনও না কোনও কাজ করতে পছন্দ করি। নানা খুনসুটিতে আমাদের সময় কাটে।’

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চেলসির বিরুদ্ধে বদলা নিতে উয়েফা লিগে নামছে পিএসজি

শুভমন গিলের নাম ব্যবহার করে খ্যাতি চাইছেন? কী উত্তর দিলেন ঋদ্ধিমা পণ্ডিত?

ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র, এক ম্যাচে ২৩ লাল কার্ড

‘তোমাকে ছাড়া…’ বিশ্বকাপ জিতে বাবার উদ্দেশ্যে রিঙ্কুর লেখা চিঠি জল আনবে চোখে

বিশ্বকাপ জয়ের জন্য সূর্যদের ১৩১ কোটি দিচ্ছে BCCI

বাজল সানাই, এবার বিয়ের পিঁড়িতে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ