ভিনির জোড়া গোলে সিটিকে উড়িয়ে ইউসিএল কোয়ার্টারে রিয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি:  সান্তিয়াগো বার্নাব্যুর প্রথম লেগে ৩-০ গোলে হার। কিন্তু ১০ জনের সিটি সেটা করতে তো পারেইনি, উল্টো সেকেন্ড লেগেও ২-১ গোলে হেরে গেল। দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল রিয়াল মাদ্রিদ, অন্যদিকে ছিটকে গেল ম্যানচেস্টার সিটি।

প্রথম লেগে এগিয়ে থাকলেও দ্বিতীয় লেগে বিপক্ষকে কোনও ছাড় দেয়নি রিয়াল মাদ্রিদ। বদলে তারা টানা চাপ রাখতে থাকে, অন্যদিকে সিটির কাছে তো অলআউট আক্রমণ ছাড়া আর কোনও রাস্তাই ছিল না। প্রথমার্ধের ৪১ মিনিটে জটলার ভেতর থেকে গোল করে কয়েক সপ্তাহ ধরে নিজের গোলখরা কাটান সিটি স্ট্রাইকার হলান্ড। ১-১ গোলে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ার সময়ও সেই ৩ গোলের ব্যবধানেই পিছিয়ে ছিল স্বাগতিকরা। ম্যাচের ১ মিনিটে সিটির গোলকিপার দোনারুমাকে একা পেয়েও গোল করতে পারেননি গত ম্যাচের নায়ক ভালভের্দে। এর পরের দুই মিনিটে সিটির জোড়া আক্রমণ বাঁচান রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়া।

আরও পড়ুন: সেনেগালের ট্রফি গেল মরোক্কোর হাতে

ম্যাচ জয়ের পর বিপক্ষকে কটাক্ষ করতে ভুল করেননি ভিনিসিয়াস। গ্যালারিতে এক খুদে দর্শককে কাঁদতে দেখে তিনি ইশারায় তাকে আরও কাঁদতে বলেন। ফলে সব মিলিয়ে নাটকে ভরা ছিল এই ম্যাচ। অন্যদিকে, পার্ক দে প্রিন্সেসে পিএসজির বিপক্ষে শেষ ষোলো প্রথম লেগ ৫-২ গোলে হেরেছিল চেলসি। ঘরের মাঠে ফিরতি লেগও জিততে পারেনি চেলসি। ৩-০ গোলে হেরে দুই লেগ মিলিয়ে ৮-২ গোলের হারে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি।

ক্যারিবীয়ান সাগরে নৌযানে ভয়াবহ হামলা আমেরিকার, নিহত ৪

রান্নার আগে বারবার জল দিয়ে চিকেন ধুচ্ছেন? এই অভ্যাসেই হতে পারে মারাত্মক বিপদ

রিপোর্ট প্রকাশ্যে কেন? পা ভাঙা কাণ্ডে স্বাস্থ্য দফতর ও SSKM কর্তৃপক্ষকে আইনি নোটিস মমতার

বাড়ির জলের ট্যাঙ্কে ভাসছে সাড়ে তিন বছরের শিশুর দেহ, বীরভূমে চাঞ্চল্য

জন্মের কয়েক ঘণ্টার মধ্যে শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা, সন্দেহের তালিকায় মা-দিদা

পথ আটকে বাইকে পেট্রোল ঢেলে যুবককে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা! চাঞ্চল্য মালদহে

বারান্দা থেকে পড়ে যাচ্ছিল শিশু, শেষ মুহূর্তে দেবদূতের মতো এসে বাঁচালেন এক যুবক

সাতসকালে বড়বাজার-পোস্তায় ইডির তল্লাশি, ব্যাঙ্ক প্রতারণা মামলায় ৯ জায়গায় ‘রেইড’

রাশিয়ায় ‘প্লেগ’ আতঙ্ক! তরুণী গবেষকের মৃত্যুর পর কোয়ারেন্টাইনে শতাধিক চিকিৎসক

বর্ষা বিদায়ের মুখে ফের বৃষ্টির চোখরাঙানি! জানুন আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া

৯/১১-র ছক ব্যর্থ হতেই বিমানের দুই ইঞ্জিন বন্ধ করতে চেয়েছিলেন হাম্মামি, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শামির ভারতীয় দলে ফেরার আশা শেষ? দীনেশ কার্তিকের মন্তব্যে শুরু জোর চর্চা

ঘনিষ্ঠদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের, ভোটের আগে চরম অস্বস্তিতে মুখ্যমন্ত্রী

রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হতেই বিজেপিতে যোগ কোয়েলের