কেএল রাহুলের পরবির্তে ভারতীয় দলে জায়গা পেলেন ইষাণ কিষাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএল-এর আসরে হামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন লখনউ দলের অধিনায়ক কেএল রাহুল। তারপর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছিল আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কি জাতীয় দলের জার্সি গায়ে খেলতে পারবেন এই তরুণ উইকেটরক্ষক।

চোট পাওয়ার দিন দুয়েকের মধ্যেই কেএল রাহুল জানিয়ে দিয়েছিলেন যে তিনি আইপিএল-এর পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেও এই চোটের কারণে দলে থাকতে পারছে না। তারপরই শুরু হয় জোর জল্পনা। তাহলে রাহুলের পরিবর্ত হিসেবে কে দলে সুযোগ পাবেন তাই নিয়েই ভেসে আসতে থাকে অনেক নাম।

এমনকি আইপিএল-এ গুজরাটের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করছেন ঋদ্ধিমান সাহা। কিন্তু জাতীয় দল থেকে তিনি এখন বহু দূরে থাকা সত্ত্বেও ঋদ্ধিকে নিয়ে আলোচনা শুরু হয়। যেহেতু অজিঙ্কা রাহানেকে ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে তোলার সুযোগ দেওয়া হয়েছে, কাজেই ঋদ্ধিকেও হয়তো সেই সুযোগই দেবেন নির্বাচকরা এমনই মত ছিল অনেকের।

আরও জানতে পড়ুন: তোয়েসের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পিএসজি-র

কিন্তু না তার আর বাস্তবে রূপ পেল না।বাংলার উইকেটরক্ষক ব্রাত্যই থেকে গেলেন নির্বাচকদের কাছে। সোমবার দুপুরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সদস্যরা জানিয়ে দিলেন ঋদ্ধিমান নয়, ভারতীয় দলের হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটরক্ষক এবং ব্যাটার হিসেবে জায়গা পেলেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটরক্ষক ইষাণ কিষাণ।

উল্লেখ্য, কেএল রাহুল আইপিএল-এ চোট পেয়ে ওভালে আয়োজিত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ থেকে ছিটকে গেলেও দলে থেকে গিয়েছেন জয়দেব উদানকাট উমেশ যাদব। আর বাকি দল অপরিবর্তিত রয়েছে।

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা