নিয়ম রক্ষার ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নামছে লখনউ

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামছে লখনউ সুপার জায়েন্টস। এখন পর্যন্ত ১২ পয়েন্ট পেয়েছে লখনউ। এদিন মুম্বইয়ের বিরু্দ্ধে ম্যাচ জিতলেই চলবে না কে এল রাহুলদের। বড় ব্যবধানে জিততে হবে তাদের। এতটাই বড় ব্যবধানে জিততে হবে যা অর্জন করা অসম্ভব বলেই মনে হচ্ছে বিশেষজ্ঞদের। অন্যদিকে আইপিএল থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে এদিন নিয়ম রক্ষার ম্যাচে নামছে লখনউ সুপার জায়েন্ট ও মুম্বই ইন্ডিয়ান্স।

লখনউয়ের এখন নেট রান রেট রয়েছে -০.৭৮৭। এই পরিস্থিতিতে লখনউ যদি এদিন মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে, তাহলে মুম্বইকে ৩১০ রানে হারাতে হবে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে কোনও দল ৩০০ রানের গণ্ডি পার করেনি। ফলে মুম্বই ইন্ডিয়ান্সকে এত বেশি রানে হারানো লখনউয়ের পক্ষে কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। লখনউয়ের ব্যাটসম্যানদের মধ্যে এদিন কুইন্টন ডি কককে পাওয়া যাচ্ছে না। কুইন্টন ডি ককের জায়গায় খেলবেন কাইল মেয়ার্স। এছাড়াও বাকি টিম একই থাকছে। চলতি মরশুমে ভালো ফর্মে রয়েছে কে এল রাহুল, মার্কাস স্টোয়েনিস, নিকোলাস পুরানরা। এদিনের ম্যাচে এদের পারফরমেন্স কেমন থাকে, এখন সেটাই দেখার। সূত্র মারফত জানা যাচ্ছে, এদিনের নিয়ম রক্ষার ম্যাচে কে এল রাহুল নাও খেলতে পারেন। এদিন নতুন খেলোয়াড়কে সুযোগ দেওয়া হতে পারে। 

অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স এবারে আইপিএল মরশুমে প্রতিযোগিতা থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে। ফলে এদিনের ম্যাচ মুম্বইয়ের কাছে তেমন গুরুত্ব নেই। পরিসংখ্যান বলছে, এর আগে পাঁচ বার মুখোমুখি হয়েছে ২ দল। এর মধ্যে লখনউ জিতেছে চার বার। আর ১ বার জিতেছে মুম্বই। চলতি মরশুমে এর আগে একটি ম্যাচে দুই দল পরস্পরের মুখোমুখি হয়েছিল। তাতে লখনউ ৪ উইকেটে জেতে।

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?