বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন শ্রেয়স আইয়ার-ঈশান কিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় থেকে শুরু করে বোর্ড সচিব অমিত শাহ বার বারই সতর্ক করে দিয়েছিলেন। রঞ্জি ট্রফি না খেললে জাতীয় দলে ফেরার দরজা বন্ধ হয়ে যাতে পারে বলেও সতর্ক করে দিয়েছিলেন। তা সত্বেও ফেরেনি হুঁশ। ‘অবাধ্য’ ঈশান কিশন ঘরোয়া ট্রফি না খেলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে বাইশ গজ কাঁপানোর জন্য নিজেকে প্রস্তুত করে চলেছেন। আর এক ক্রিকেটার শ্রেয়স আইয়ারও নিজেকে রঞ্জি ট্রফি থেকে সরিয়ে নিয়েছেন। আর  তাতেই চটেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্তারা। সূত্রের খবর, শুধু জাতীয় দলে ফেরার সুযোগই হারাচ্ছেন না দুই ক্রিকেটার। এমনকি বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়তে চলেছেন।

দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথেই ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে এসেছিলেন ভারতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিশন। দেশের হয়ে না খেলে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য অনুশীলনও করে চলেছেন। আর তাঁর ওই আচরণ মোটেও ভালো চোখে দেখেননি ভারতীয় বোর্ডের সর্বেসর্বা বিসিসিআই সচিব জয় শাহ। দিন কয়েক আগেই প্রথম শ্রেণির ক্রিকেট না খেলার মানসিকতা নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেছিলেন, ‘জাতীয় দলের কোচ এবং জাতীয় নির্বাচকদের নির্দেশ অমান্য করতে পারবেন না কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারেরা। প্রথম শ্রেণির ক্রিকেট না খেলার জন্য কোনও অজুহাত গ্রাহ্য হবে না। নির্দেশ না মানলে শৃঙ্খলাভঙ্গের জন্য ব্যবস্থা নেওয়া হবে।’ যদিও ওই হুঁশিয়ারিকে পাত্তাই দেননি ঈশান কিশন। ঝাড়খণ্ডের হয়ে রঞ্জি ট্রফির একটি ম্যাচও খেলেননি উইকেটরক্ষক-ব্যাটার।

অন্যদিকে পিঠের ব্যথায় কাবু শ্রেয়স আইয়ারও ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিন টেস্ট থেকে ছিটকে গিয়েছেন। নিজেকে সুস্থ করে তোলার জন্য তার লাগামছাড়া মনোভাব খুব একটা ভালো চোখে দেখেননি বোর্ডের শীর্ষ কর্তারা। তাই আইয়ারকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখতে চাইছেন না তাঁরা।

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর