ISL 2024: নর্থইস্টের কাছে শেষ লগ্নের গোলে হেরে গেল মহমেডান

Share:

নিজস্ব প্রতিনিধি: মোহনবাগান পারেনি। ইস্টবেঙ্গল পারেনি। মহমেডানও পারল না। কলকাতার তিন প্রধানের আইএসএলের অভিযান শুরুটা খুব সুখকর হল না। সোমবার কিশোরভারতী ক্রীড়াঙ্গনে বুক চিতিয়ে লড়ে গিয়েও সংযুক্তি সময়ের গোলে নর্থ ইস্টের কাছে ১-০ গোলে হেরে গেল সাদা-কালো ব্রিগেড। উত্তর-পূর্বের দলটির হয়ে জয়সূচক গোলটি করেছেন আলাদিন আজারাই।

এদিন ম্যাচ শুরুর প্রথম দিকে দুই দলই ‘গোল খাব না’ এমন মনোভাব নিয়ে সাবধানী ফুটবল খেলতে শুরু করে। কার্যত একে অপরকে বুঝে নেওয়ার চেষ্টা করছিল। ৯ মিনিটের মাথায় নর্থইস্টের গিলের্মো ফের্নান্দেস বাঁ প্রান্ত থেকে আচমকা শট নিয়েছিলেন। সেই শট লক্ষ্যভ্রষ্ট হয়। এর  পরে ১৯ মিনিটের মাথায় নর্থইস্টের মহম্মদ বেমামেরের শট প্রতিহত করে মহমেডানের রক্ষণের খেলোয়াড়রা। তবে এর পরেই খানিকটা ঘুরে দাঁড়ায় সাদা-কালো ব্রিগেড। বক্সের বাইরে থেকে শট নিয়েছিলেন মিরজালল কাসিমভ। তাঁর শট গোলের ডান দিক দিয়ে বাইরে বেরিয়ে যায়। কিছু ক্ষণ পরেই গৌরব বোরার আক্রমণ প্রতিহত হয়। গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে বলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায় দুই দলের খেলোয়াড়রা। শুরুর দিকে অ্যালেক্সিস গোমেজের বাঁ পায়ের শট অল্পের জন্য বাইরে যায়। এর পরে গোলের সহজ সুযোগ নষ্ট করেন নর্থইস্টের পার্থিব গগৈ। ৮১ মিনিটের মাথায় অল্পের জন্য গোল থেকে বঞ্চিত হয় মহমেডান। বক্সের ঠিক বাইরে থেকে অ্যালেক্সিসের শট কয়েক সেন্টিমিটারের জন্য গোলের বাইরে দিয়ে বেরিয়ে যায়। নির্ধারিত সময়ে অর্থা‍ৎ ৯০ মিনিটে কোনও দলই গোল করতে পারেনি। সবাই যখন ধরে নিয়েছিলেন ম্যাচ নিশ্চিত ড্রয়ের দিকে এগোচ্ছে ঠিক তখনই নাটকীয় মোড়। সংযুক্তি সময়ের ৩ মিনিটে থোই সিংহের থেকে পাস পেয়ে বাঁ পায়ে শট নেন আলাদিন। সেই বল বাঁচাতে পারেননি মহমেডান গোলকিপার।

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!