‘এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে’, স্বপ্নভঙ্গের পর বিশেষ পোস্ট মেসির

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। স্পেনের কাছে ১-০ গোলে হেরেছেন মেসিরা। ফাইনালে মেসির পা থেকে একটি গোলও আসেনি। সম্ভবত শেষ বিশ্বকাপেও ট্রফি ছুঁতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছেড়েছেন অধিনায়ক লিওনেল মেসি। সেই যন্ত্রণা তাঁকে কুরে কুরে খাচ্ছে। একেবারেই মন ভালো নেই। তবে বুকে পাথর রেখেও হতাশার মধ্যেও নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই ইনস্টাগ্রাম পোস্টে মেসি লিখেছেন এই পরাজয়ের ক্ষত সারতে অনেক সময় লাগবে। তাঁর এই পোস্টই বুঝিয়ে দিয়েছে ফাইনালে হার মেসির মনে ঠিক কতটা দাগ কেটেছে।

 ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তায় মেসি লিখেছেন, ‘ব্যথাটা অনেক গভীর এবং এই ক্ষত শুকাতে অনেক সময় লাগবে। কিন্তু আমি ভালো স্মৃতিগুলোকেই আঁকড়ে ধরে রাখতে চাই।’ আর্জেন্টাইন তারকা আরও লিখেছেন, ‘যে ম্যাচগুলোতে আমরা সবটুকু উজাড় করে দিয়ে ঘুরে দাঁড়িয়েছিলাম, সেগুলো আমাদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। একটি পুরো দেশের সমর্থন, এই দলের পরিশ্রম ও প্রচেষ্টার সঙ্গে মিলে আমাদের আবারও বিশ্বের সেরাদের মধ্যে জায়গা করে দিয়েছে।’

 

View this post on Instagram

 

সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। লিখেছেন, ‘প্রতিটি শুভেচ্ছা এবং প্রতিটি বার্তার জন্য হৃদয়ের গভীর থেকে অনেক ধন্যবাদ। আবারও আমরা একটি জাতি হিসেবে একত্রিত হতে পেরেছি এবং সবাই মিলে আর্জেন্টাইন হওয়ার গর্ব ভাগ করে নিয়েছি।’ একই সঙ্গে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে শুভেচ্ছা জানাতে ভোলেননি মেসি। সংক্ষিপ্ত ভাবে তিনি লিখেছেন, ‘চ্যাম্পিয়ন হওয়ার জন্য স্পেনকেও অভিনন্দন।’ বিশ্বকাপ জুড়ে মেসির পারফরম্যান্স ছিল অসাধারণ। ৩৯ বছর বয়সেও তিনি টুর্নামেন্টে ৮টি গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপ ক্যারিয়ারে তার নামের পাশে এখন ২১টি গোল ও ১২টি অ্যাসিস্ট।  

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াক্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

দিদিমার মৃতদেহ-র সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢুকে গেল নাতি, নবদ্বীপ মহাশ্মশানে ভয়ানক কাণ্ড

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

মুম্বইয়ে ৮৪ কোটি টাকার বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

সস্তার গয়না কিনছেন? অ্যামাজন-টিকটকের কিছু পণ্যে মিলল ক্যানসারের উপাদান

শহিদ পরিবারকে মাসে ১০ হাজার টাকা সাহায্যের আশ্বাস ঋতব্রতর

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের