শনিবার নকআউট পর্বে নামছে ইতালি, জার্মানি

Share:

নিজস্ব প্রতিনিধি : শনিবার ইউরো কাপে শুরু হচ্ছে নক আউট পর্বের খেলা। প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামবে ইতালি। অন্যদিকে জার্মানি নামছে ডেনমার্কের বিরুদ্ধে। শেষ ষোলোর এই দুই ম্যাচ ঘিরে উন্মাদনা ফুটবলপ্রেমীদের মধ্যে।

এবারের ইউরো কাপে গ্রুপ পর্যায়ে ইতালি ও সুইজারল্যান্ড দুই দলের পারফরমেন্সই খুব একটা ভালো নয়। সুইজারল্যান্ড তিনটি ম্যাচের মধ্যে দুটিতে ড্র ও একটিতে জিতে দ্বিতীয় স্থানে ছিল। অন্যদিকে ইতালিও গ্রুপ বি-তে তিনটি ম্যাচের মধ্যে একটিতে জয়, একটিতে ড্র করে দ্বিতীয় স্থানে ছিল। এদিন শেষ ষোলোর লড়াইতে ইতালি ও সুইজারল্যান্ডের মধ্যে লড়াই যে আকর্ষনীয় হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে এদিন ডেনমার্কের বিরুদ্ধে নামছে জার্মানি। এখনও পর্যন্ত দুই দল পরস্পরের বিরুদ্ধে ২৮টি ম্যাচ খেলেছে। এই ২৮টি ম্যাচের মধ্যে ১৫টিতে জিতেছে জার্মানরা, ৮টি ম্যাচ জিতেছে ডেনমার্ক। পরিসংখ্যান যাই বলুক না কেন, এবারে ডাচদের মোটেও খাটো করতে চায় না জার্মান টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যে জার্মান দলের কোচ ইউলিয়ান নাগেলসম্যান জানিয়েছেন, জার্মান রক্ষণ ভাগের আন্তেনিও রুদিগার সুস্থ হয়ে উঠছেন। জানা গিয়েছে, শনিবার জার্মানিতে সাপ্তাহিক ছুটির দিন। ফলে এদিনের ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রচুর মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। জার্মানি ও ডেনমার্কের মধ্যে ম্যাচটি হবে ডর্টমুন্ডে। স্টেডিয়ামের ধারণক্ষমতা ৮১ হাজার। তবে ৭০ হাজার মানুষ স্টেডিয়ামে জমায়েত হতে পারে বলে খবর।

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চিন, বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! তিন পড়ুয়া-সহ ৪ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় সর্দি-কাশিতে অস্থির? তেজপাতার জলে চুমুক দিলেই মিলতে পারে আরাম