ইতালির কোচের দায়িত্ব পেলেন নাপোলিকে লিগ জেতানো স্পালেত্তিই

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৩ বছর পরে নাপোলিকে লিগ শিরোপা এনে দেওয়ার পুরস্কার পেলেন লুজিয়ানো স্পালেত্তি। ইতালির জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পেলেন ৬৪ বছর বয়সী কোচ। পদত্যাগ করা রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হলেন খ্যাপাটে হিসেবে পরিচিত স্পালেত্তি। আর জাতীয় দলের দায়িত্ব পাওয়ার পরে ৬৪ বছর বয়সী কোচ জানিয়েছেন, আগামী বছর ইউরো কাপে দলকে চ্যাম্পিয়ন করাই তাঁর প্রধান লক্ষ্য।

২০১৮ সালে ইতালির জাতীয় দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন মানচিনি। ইউরো চ্যাম্পিয়নশিপে দলকে জেতাতে পারলেও কাতার বিশ্বকাপে ইতালিকে মূলপর্বে নিয়ে যেতে পারেননি। আর তার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। যদিও ইতালি ফুটবল ফেডারেশনের কর্তারা তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন। কিন্তু গত ১৩ অগস্ট আচমকাই জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে দেন মানচিনি। শোনা যাচ্ছে পেট্রো ডলারের লোভে সৌদি আরবের কোচের দাযিত্ব নিচ্ছেন।

মাসনচিনির ইস্তফার পরে কার কাঁধে দলের দায়িত্ব তুলে দেওয়া হবে তা নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিলেন ইতালির ফুটবল ফেডারেশনের কর্তারা। শেষ পর্যন্ত ৩৩ বছর বাদে নাটোলিকে লিগ চ্যাম্পিয়ন করা স্পালেত্তিকেই বেছে নেন তাঁরা। দিয়াগো মারাদোনার পায়ের জাদুতে ১৯৮৯-৯০ মরসুমে শেষ বারের মতো লিগ জিতেছিল নাপোলি। তার পরে ট্রফির খরা চলছিল ক্লাবটিতে। কোচ হিসেবে দায়িত্ব নিয়ে  নাপোলির খেলাকে আমূল বদলে দেন ৬৪ বছর বয়সী কোচ। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার পরিবর্তে দলকে আক্রমণাত্মক খেলার পথে নিয়ে যান। তার ফল হাতেনাতেই মেলে। অনামী খেলোয়াড়দের নিয়ে সিরি লিগ জেতে নাপোলি। ফলে রবার্তো মানচিনির উত্তরসূরী হিসেবে তাঁকে বেছে নিতে দ্বিতীয়বার ভাবেননি ইতালির পুটবল কর্তারা।

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন