ইতালি ফুটবল দলের নতুন কোচ হলেন বিশ্বকাপজয়ী ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইতালি ফুটবল দলের নতুন কোচ হিসাবে দায়িত্ব পেলেন জেনারো গাত্তুসো। তিনি ছাঁটাই হওয়া লুসিয়ানো স্পালেত্তির স্থলাভিষিক্ত হলেন।এসি মিলান ও ইতালি জাতীয় দলের প্রাক্তন মিডফিল্ডার গাত্তুসোকে নতুন কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন ইতালির জাতীয় দলের ডেলিগেশন প্রধান জিয়ানলুইজি বুফোঁ। ৪৭ বছর বয়সী প্রাক্তন ফুটবলার অতি শিগগিরই জাতীয দলের কোচের দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। ইতালির জার্সি গায়ে ৭৩টি ম্যাচ খেলেছেন। ২০০৬ সালে বিশ্বকাপজয়ী ইতালি দলেও ছিলেন।

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের ইউরোপের বাছাই পর্বের খেলায় প্রথম ম্যাচেই নরওয়ের মতো দুর্বল দলের কাছে হেরেছিল ইতালি। ওই হারের ফলে বিশ্বকাপের মূলপর্বে পৌঁছনোর পথ অনেকটা কঠিন হয়ে গিয়েছে আজ্জুরিদের। দলের ওই পারফরম্যান্সের জেরে চাকরি যায় কোচ লুসিয়ানো স্পালেত্তির। ২০২৩ সালে রবার্তো মানচিনির জায়গায় ইতালির কোচের দায়িত্ব দেওয়া ৩৩ বছর বাদে নাপোলিকে সিরি আ লিগে চ্যাম্পিয়ন করা লুসিয়ানো স্পালেত্তিকে। দায়িত্ব নেওয়ার পর ২৩ ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ১১ জয়, ৬ ড্র ও ৬ হার দেখেছেন তিনি।

স্পালেত্তির ছাঁটাইয়ের পরেই নতুন কোচের সন্ধানে ছিলেন ইতালি ফুটবল ফেডারেশনের কর্তারা। জাতীয় দলের কোচ হওয়ার জন্য ক্লদিও রনিয়েরি ও স্টেফানো পিওলির সঙ্গেও যোগাযোগ করা হয়। কিন্তু দুজনের কেউই দায়িত্ব নিতে রাজি হননি। এর পর ফ্যাবিও ক্যানাভারো ও ড্যানিয়েল ডি রসির সঙ্গেও আলোচনা চালিয়েছিলেন। কিন্তু কথাবার্তা ইতিবাচক হয়নি। শেষ পর্যন্ত মার্সেই ও ভ্যালেন্সিয়াকে কোচিং করানো জাতীয় দলের প্রাক্তন মিডফিল্ডার গাত্তুসোকেই বেছে নেন।আগামী সেপ্টেম্বরে বিশ্বকাপের বাছাই পর্বে এস্তোনিয়া ও ইজরায়েলের বিরুদ্ধে খেলবে। ওই দুটি ম্যাচই হবে গাত্তুসোর প্রথম পরীক্ষা।

 

 

 

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন