তৃতীয় টেস্টে ফিরতে পারেন জাদেজা, রাহুল, অনিশ্চিত বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজকোটে শুরু হতে চলা তৃতীয় টেস্টে ভারতীয় দলে ফিরে আসতে পারেন কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা। তবে বিরাট কোহলিকে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টে দেখা যাবে কিনা, তা নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু জানায়নি বিসিসিআই।

ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টে কারা কারা খেলতে চায়, তা নিয়ে বিসিসিআইকে আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে জানাতে হবে। সেই হিসাবে বিসিসিআই সূত্রে জানা যাচ্ছে, রবীন্দ্র জাদেজা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছেন। ফলে জাদেজা জায়গা করে নেবেন রাজকোটে তৃতীয় টেস্টে। অন্যদিকে কে এল রাহুলও চোট সারিয়ে সুস্থ হয়ে উঠছেন। তাঁরও ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অংশ নেওয়ার কথা।

অন্যদিকে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ তিনটি টেস্টে খেলবেন কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট হয়নি। ব্যক্তিগত কারণেই এখন ভারতীয় দল থেকে বাইরে রয়েছেন কোহলি। এর আগেই প্রথম দুটি টেস্টে না থাকার কথা জানিয়ে দিয়েছিল কোহলি। এবারে কি কোহলিকে ভারতীয় দলে দেখা যাবে? এই প্রসঙ্গে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, বিরাট কোহলির তরফে এখনই কিছু জানানো হয়নি। যখনই তিনি খেলতে চাইবেন, তাঁকে দলে নেওয়া হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর সিদ্ধান্তকে সমর্থন করে ও সবসময় তাঁর পাশে রয়েছে।

 

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল