জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

Share:

আন্তর্জাতিক ডেস্ক: চেক প্রজাতন্ত্রকে হারিয়ে বিশ্বকাপের শুরুটা ভালোই করল দক্ষিণ কোরিয়া। দাপটের সঙ্গে ফুটবল খেলে চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারালেন সন হিউং-মিনরা। ২০১০-এর পর ২০২৬-এর ফুটবল বিশ্বকাপেও জয় দিয়ে জার্নিটা শুরু করল দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর এস্তাদিও অ্যাক্রন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় খেলাটি। গোটা ম্যাচটি দাপটের সঙ্গে খেললেও দক্ষিণ কোরিয়াকে মাঝে রুখে দিয়েছিল চেক প্রজাতন্ত্রের ফুটবলাররা। এর মূল কারণ কোরিয়ান দলের তারকা ফুটবলার সন হিউং-মিনের অফ ফর্ম। যার ফলে গোলের একাধিক সুযোগ থাকলেও, তা মিস করেছেন তিনি। একের পর এক সুযোগ হাতছাড়া করেছেন সন হিউং-মিন। শুরু থেকেই দাপটের সঙ্গে ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কোরিয়া। প্রতিপক্ষ ব্যস্ত ছিল মূলত আক্রমণ ঠেকাতেই।

আরও পডুন: উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

চেক প্রজাতন্ত্র প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ম্যাচের ২২তম মিনিটে। কাছ থেকেও গোল করতে পারেননি সৌচেক। পরে দুই দফায় সুযোগ হাতছাড়া করেন চেক প্রজাতন্ত্রের তারকা ফরোয়ার্ড পাত্রিক শিক। ৩৮ ও ৩৯তম মিনিটে পরপর দুটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিনও। ম্য়াচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যে। সেকেন্ড হাফে আরও কঠোর আক্রমণ শুরু করে দক্ষিণ কোরিয়া। যদিও কোরিয়ানদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেন চেক প্রজাতন্ত্রের গোলকিপার কোভার। বারবার দক্ষিণ কোরিয়ানদের আক্রমণ রুখে দেন তিনি একাই। যখন গোলকিপার কোভার একা লড়ছেন তখন চেক প্রজাতন্ত্রের বাকি ফুটবলাররাও বাড়তি অক্সিজেন পেয়ে যান। ম্য়াচের ৫৯তম মিনিটে এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। ভ্লাদিমির চৌফালের জোরাল লম্বা থ্রোয়ে লাফিয়ে দারুণ হেডের মাধ্যমে বল দক্ষিণ কোরিয়ার জালে জড়ান সেন্টার-ব্যাক ও চেক প্রজাতন্ত্রের অধিনায়ক ক্রেইচি। ধাক্কা খান কোরিয়ানরা। ১-০ গোল এগিয়ে যায় চেক। যদিও পাল্টা আরও জেদ ধরে দক্ষিণ কোরিয়া। প্রথমে ৬৭তম মিনিটে গাং-ইনের থ্রু বল বক্সের ভিতর দিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে চেক প্রজাতন্ত্রের গোলকিপারের উপর দিয়ে মৃদু চিপ করেন কোরিয়ার ইন-বম। আলতো সেই বল একটু একটু করে গড়িয়ে চলে যায় জালে। স্কোর হয় ১-১। তারপরে ৮০তম মিনিটে ইন-বমের পাস থেকে হিউন-গিউর বাঁ পায়ের শট চেক প্রজাতন্ত্রের গোলকিপারের হাতে লেগে ঢুকে যায় জালে। ২-১ এগিয়ে যায় দক্ষিণ কোরিয়া।

এরপর শত চেষ্টা করেও ব্যর্থ হয় চেকের ফুটবলাররা। তাঁদের দুটি দারুণ শট রুখে দেন কোরিয়ার গোলকিপার কিম সুং-গিউ।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে