মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভারতীয় শুটিং দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। দেশের অন্যতম সফল শুটার এবং বিশিষ্ট কোচ যশপাল রানা প্রয়াত। আজ, শুক্রবার (১২ মে) দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর।

জার্মানির মিউনিখে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপ থেকে ভারতীয় দলের সঙ্গে দেশে ফিরছিলেন রানা। যাত্রাপথে তিনি শারীরিক অস্বস্তি অনুভব করেন। দিল্লিতে অবতরণের পর তাঁকে দ্রুত সাকেতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়। তবে চিকিৎসা চলাকালীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। এনআরএআই সূত্রে তাঁর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খেলোয়াড় হিসেবে জসপাল রানা ভারতীয় শুটিংকে আন্তর্জাতিক মঞ্চে বিশেষ উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে একাধিক পদক জিতে তিনি দেশের গর্ব হয়ে উঠেছিলেন। প্রতিযোগিতামূলক শুটিং থেকে সরে আসার পর তিনি নিজেকে গড়ে তোলেন একজন দক্ষ প্রশিক্ষক হিসেবে।

আরও পড়ুনঃ সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

২০১২ সালে জাতীয় দলের জুনিয়র পিস্তল প্রোগ্রামের দায়িত্ব গ্রহণের পর একের পর এক প্রতিভাবান শুটারকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনেন। সৌরভ চৌধুরী, অনীশ ভানওয়ালা এবং চিন্কি যাদবের মতো শুটারদের বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল। অলিম্পিক পদকজয়ী মনু ভাকরের প্রস্তুতি ও উন্নতির ক্ষেত্রেও তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। ২০২০ সালে কোচিং ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হন। ২০২৫ সালে তাঁকে ২৫ মিটার পিস্তল বিভাগের হাই-পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ করা হয়। শেষ দিন পর্যন্ত তিনি ভারতীয় শুটিংয়ের উন্নয়নে সক্রিয় ছিলেন।  তাঁর প্রয়াণে ভারতীয় শুটিং হারাল এক কিংবদন্তিকে, যার অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করা যাবে।

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর