৫ উইকেট বুমরার, ইডেন টেস্টে ১৫৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট ভারতের

হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের প্রথম ইনিংস। জসপ্রীত বুমরার যাদুতে মাত্র ১৫৯ রানেই ভারতের কাছে অলআউট দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট নিয়েছেন বুমরাহ নিজেই

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হয়ে গেল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজের প্রথম ইনিংস। জসপ্রীত বুমরার যাদুতে মাত্র ১৫৯ রানেই ভারতের কাছে অলআউট দক্ষিণ আফ্রিকা। ৫ উইকেট নিয়েছেন বুমরাহ নিজেই। শুক্রবার (১৪ নভেম্বর) ইডেন টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমা। কারণ হিসেবে জানিয়েছিলেন, ভারতের সঙ্গে এটা তাদের টিপিকাল ম্যাচ, তাই তিনিই প্রথম ব্যাটিং করবেন।

কিন্তু ভারতকে তাদের মাটিতে হারানো যে সহজ নয়, তা আরও একবার প্রমাণিত হল। ম্যাচের প্রথম দিনেই মাত্র ১৫৯ রানে অলআউট হয়ে গেল তেম্বা বাভুমারা। যদিও মাঠে ভালই লড়াই চালিয়েছিলেন প্রোটিয়া ব্যাটাররা। কিন্তু কোনও লাভ হল না। এদিন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটনের ৫৭ রানের ভার ওপেনিং জুটি বানিয়ে ছিলেন। কিন্তু তাদের অউটের পর আরও কোনও পার্টনারশিপ তৈরি হয়নি দলের। মার্করাম করেন ৩১ রান ও রায়ান রিকেলটন করেন ২৩ রান। অন্যদিকে ২৪ রানে আউট হন উইয়ান মুল্ডার।

সুতরাং প্রোটিয়াদের ওপেনার জুটি ছাড়া মাঠে তেমন কেউই লড়াই দেখাতে পারেনি। নতুন বল থেকে শুরু করে বল পুরোনো হওয়া পর্যন্ত সবেতেই দাপট দেখিয়েছেন ভারতীয় বোলাররা। তার মধ্যে জসপ্রীত বুমরার কৃতিত্ব অসামান্য। তিনি নিজেই পাঁচটা উইকেট নিয়েছেন। তিনি মার্করাম, রিকেলটন, টনি ডে জর্জি, সিমন হারমার ও কেশব মহারাজ-সহ ৫ প্রোটিয়া ব্যাটারদের শিকার করেছেন। অন্যদিকে দুটি উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব। একটি নিয়েছেন অক্ষর প্যাটেল। সুতরাং পাঁচ উইকেট নিয়ে রীতিমতো রেকর্ড গড়েছেন জসপ্রীত বুমরা। ২০১৮ সাল থেকে তিনিই এখনও পর্যন্ত টেস্টে সবচেয়ে বেশি উইকেট শিকারি। এতদিন সেই তালিকার শীর্ষে ছিলেন স্টুয়ার্ট ব্রড। কারণ তিনি টেস্টে ১২ বার ওপেনারদের আউট করেছিলেন। আর আজকের ম্যাচে দুই ওপেনারকে ফিরিয়ে মোট ১৩ বার ওপেনার উইকেট শিকারি হলেন বুমরা।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল