নিউজিল্যান্ডে পিঠে সফল অস্ত্রোপচার জশপ্রীত বুমরার, এখন কেমন আছেন?

সূত্রের খবর, গোটা মার্চ মাসই নিউজিল্যান্ডে কাটাবেন ভারতীয় দলের পেসার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পিঠে চোটের কারণে দীর্ঘদিন ধরেই ২২ গজের বাইরে রয়েছেন ভারতীয় জাতীয় দলের নির্ভরযোগ্য পেসার জশপ্রীত বুমরা। পিঠের অস্ত্রোপচারের দলের অন্যতম বোলারকে নিউজিল্যান্ডে পাঠিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। গত সোমবারই অকল্যান্ডের বিখ্যাত শল্য চিকি‍ৎসক রোয়ান সাউটনের নেতৃত্বে এক চিকি‍ৎসকের দল তাঁর অস্ত্রোপচার করেছেন। অস্ত্রোপচারের পরে অনেকটাই সুস্থ রয়েছেন ভারতীয় দলের মিডিয়াম পেসার। সূত্রের খবর, গোটা মার্চ মাসই নিউজিল্যান্ডে  কাটাবেন বুমরা। বেশ কয়েকবার চিকি‍ৎসকদের পরীক্ষা করাবেন।

দীর্ঘদিন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট আকাদেমিতে শুশ্রূষা চললেও চোটমুক্ত হননি  ভারতীয় পেসার। পিঠের চোট এতটাই মারাত্মক ছিল যে চিকি‍ৎসকরা জানান, অস্ত্রোপচার ছাড়া চোট সারানো যাবে না বুমরার। চিকিৎসকদের পরামর্শের পরেই তড়িঘড়ি ভারতীয় পেসারকে পাঠানো হয়েছিল নিউজিল্যান্ডে। সোমবার সফল অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর মাঠে ফিরতে পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে বলে জানিয়েছেন চিকি‍ৎসকরা। তবে অগস্ট মাস থেকে যাতে হাল্কা অনুশীওলনে নামতে পারেন ভারতীয় দলের পেসার, সেই দিকে নজর বোর্ডের চিকি‍ৎসকদলের।

ঘরের মাঠে চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে বসছে বিশ্বকাপের আসর। আর ওই আসরের আগে বুমরাকে মাঠে ফেরাতে মরিয়া বোর্ড। কিন্তু আদতে সেটা সম্ভব হবে কিনা বলা মুশকিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরোপুরি ফিট না হওয়া সত্ত্বেও দলে রাখা হয়েছিল বুমরাকে।‌ যা নিয়ে প্রচুর সমালোচনার মুখে পড়তে হয়েছিল বোর্ডকে। তাই এবার আর কোনও ঝুঁকি নিতে চাইছেন না বোর্ডের শীর্ষ আধিকারিকরা।

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

৬০ দিনের মধ্যে মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাবে রাশিয়া! রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি

বিশ্বজুড়ে ঝড় তুলে ১৭০০ কোটি টাকার বেশি আয় করল ‘রামায়ণ’

উত্তরপ্রদেশে স্কুলবাসে ট্রাকের ধাক্কায় মৃত্যু ৪ পড়ুয়ার, জখম ৩৫

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56