টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত ইংল্যান্ড দল, ধাক্কা কেকেআর-রাজস্থানের

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য মঙ্গলবার ঘোষিত হল ১৫ সদস্যের ইংল্যান্ড স্কোয়াড। আর ইংল্যান্ড দল ঘোষিত হওয়ার সঙ্গে সঙ্গেই কার্যত মাথায় হাত কলকাতা নাইট রাইডার্সের কর্তাদের। কেননা শ্রেয়স আইয়াররা শেষ পর্যন্ত প্লে অফে উঠলে দলের অন্যতম দাপুটে ব্যাটারকেই পাবেন না। কেননা, ইংল্যান্ডের বিশ্বকাপ দলে ঠাঁই পাওয়ায় ওই খেলোয়াড় অর্থা‍ৎ ফিল সল্টকে পাওয়া যাবে না।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। মঙ্গলবারই ছিল ওই প্রতিযোগিতার জন্য বিভিন্ন দেশের দল ঘোষণার শেষ দিন। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে সীমিত ওভারের ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। দলে রয়েছেন- জস বাটলার, মঈন আলি, জোফ্রা আর্চার, জোনাথন বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারেন, বেন ডাকেট, টম হার্টলে, উইল জ্যাকস, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রেসে টপলে ও মার্ক উড। কনুইয়ের চোট সারিয়ে দলে ফিরেছেন আর্চার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন হ্যারি ব্রুকও। তবে দলে ঠাঁই হয়নি ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন বেন স্টোকসের। অ্যালেক্স হেলস, ডেভিড মালান, ডেভিড উইলি, ক্রিস ওকস, টাইমাল মিলসও নেই।

ইসিবির তরফে এদিন দল ঘোষণা হতেই আইপিএলে থাকা একাধিক ফ্র্যাঞ্চাইজি ধাক্কা খেয়েছে। কারণ যে ইংরেজ ক্রিকেটাররা এই মুহূর্তে চুটিয়ে আইপিএল খেলছেন, তাঁদের আইপিএল প্লে-অফে খেলা হবে না।  ২২ মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ইংল্যান্ড। ফলে ২১ মে থেকে ২৬ মে পর্যন্ত চলা আইপিএল প্লে-অফে খেলা হবে না ফিল সল্ট, জস বাটলার, স্যাম কারেনদের। তবে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে কেকেআর। কেননা, দুরন্ত ফর্মে রয়েছেন সল্ট। গতকাল সোমবারও তাঁর ব্যাটিংয়ের দৌলতে ইডেনে দিল্লি ক্যাটিটালসের বিরুদ্ধে সহজ জয় পেয়েছিলেন শ্রেয়স আইয়াররা।

আজব পেশা, পিঠ চুলকে মাসে ১৮ লক্ষ টাকা আয় চিনের যুবকের

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

অন্নপূর্ণার টাকায় জন্মাষ্টমীর তালবড়া-নাড়ু, শান্তিপুরে প্রবীণদের জন্য অভিনব উদ্যোগ দুই বান্ধবীর

দুর্গাপুজোর দখল নিয়ে তৃণমূল-বিজেপির সংঘর্ষ, আহত একাধিক, উত্তাল ডোমজুড়

অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস দ্রুত খালি করার নির্দেশ দমকলের

‘যাত্রীদের সুবিধার্থে উত্তরবঙ্গের জন্য অতিরিক্ত ২০ টি বাস চালানো হবে,’ ঘোষণা শুভেন্দুর

‘এক সপ্তাহ কথা না বলার অপরাধ’! রাগে প্রেমিকের বাড়িতে পেট্রল বোমা ছুড়লেন প্রেমিক

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে