বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিরুদ্ধে জয় আর্জেন্টিনার, নিষ্প্রভ মেসি

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রথম একাদশে ছিলেন না লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজ। তবে তাতে কোনও অসুবিধা হয়নি। থিয়াগো আলমাদা-নিকো পাজরা অসাধারণ খেলে বিশ্বকাপের বাছাই পর্বে চিলির বিরুদ্ধে আর্জেন্টিনাকে জয় এনে দিলেন। ম্যাচের ১৬ মিনিটে বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জয়সূচক গোলটি করেছেন হুলিয়ান আলভারেজ।

বিশ্বকাপে আগেই জায়গা নিশ্চিত হয়ে গিয়েছিল আর্জেন্টিনার। ফলে চিলির বিরুদ্ধে ম্যাচ ছিল নিয়মরক্ষার। ভবিষ্যতের কথা ভেবে লিওনেল মেসি-লাওতারো মার্তিনেজদের বাইরে রেখেই তরুণদের নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন হুলিয়ান আলভারেজ-থিয়াগো আলমাদারা। তবে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার মতো সুযোগ এসেছিল চিলির কাছে। চার মিনিটের সময় আর্জেন্টিনার রক্ষণে হানা দিয়ে দুর্দান্ত শট নিয়েছিলেন চিলির অভিজ্ঞ ফরোয়ার্ড অ্যালেক্সিস সানচেজ। তাঁর জোরালো শট কোনও রকমে প্রতিহত করেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এর দুই মিনিট বাদ সুযোগ পেয়েও বল তিন কাঠির নিচে রাখতে ব্যর্থ হন আর্জেন্টিনার রদ্রিগো ডি পল। ১৬ মিনিটে চিলির জাল কাঁপিয়ে দলকে এগগিয়ে দেন হহুলিয়ান আলভারেজ। বিরতির ঠিক আগে আবারও গোলের সুযোগ পেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ৪৩ মিনিটে নিকো পাজের নেওয়া মাটি কামড়ানো শট ঠাণ্ডা মাথায় গ্লাভস বন্দি করেন কোর্তেস।  প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় দুই দল। যদিও দুই দলের আক্রমণই ছিল আগোছালো। একের পর এক আক্রমণে আর্জেন্টিনাকে খানিকটা চেপে ধরেছিল চিলি। তবে তিন কাঠির নিচে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়ান মার্তিনেজ। ম্যাচের ৫৭ মিনিটে নিকো পাজের জায়গায় পরিবর্ত খেলোয়াড় হিসাবে নামেন লিওনেল মেসি। চোটের জন‍্য গত মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তবে ৩৩ মিনিট মাঠে থাকা মেসি তেমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারেননি। মাত্র দুটি শট নিয়েছিলেন। এই জয়ের ফলে  ১৫ ম্যাচ শেষে  ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষেই রইল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

পুরনো অভ্যাস চাপে ফেলবে, রাস্তায় গাড়ি নিয়ে বেরোবেন না, পরিবারে নতুন অতিথির আগমন

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার