সূর্যকুমারের প্রশংসায় পঞ্চমুখ পাক প্রক্তনী আকমল

Share:

নিজস্ব প্রতিনিধি: বিরাট কোহলি বা রোহিত শর্মা নন, সূর্যকুমার যাদব যে কোনও সময় খেলার মোড় নিজের দিকে ঘুরিয়ে দিতে পারেন। এই ক্ষম্নতা তাঁর রয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কামরান আকমল। মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের গুয়ানায় ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজের তিন নম্বর টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নেমেছিল ভারত। এই ম্যাচ ছিল হার্দিকদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। সিরিজ বাঁচাবোর লড়াই ছিল এটি। সেই ম্যাচে যখন টিম ইন্ডিয়ার টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যাট হাতে ভরতাডুবি খেয়েছিলেন। এমন অবস্থায় দলের হাল ধরতে ব্যাট হাতে বাইশ গজে নামেন সূর্যকুমার যাদব। তারপর বাকিটা ইতিহাস। তাই আকমল বলেছেন সূর্যের ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া ক্ষমতা রয়েছে।

নিজের ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে আকমল বলেন, ‘ভারতের সূর্যকুমার যাদব ৮৭ রানের যে ইনিংস ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছেন, তা প্রশংসাযোগ্য। যেখানে টপ অর্ডার ব্যাটসম্যানরা একক রানের মধ্যে আউট হয়ে গিয়েছিল, সেখানে ও এসে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। ওর খেলার যে স্টাইল, যে শারীরীক ভাষা, যে আগ্রাসী মনোভাব দেখা গিয়েছিল, তাতে স্পষ্ট ছিল যে ও সেদিন দলকে জেতানোর জন্যই ব্যাট হাতে মাঠে নেমেছিল। আর তাই আমার মনে হয় ভারতের বিরাট কোহলি বা রোহিত শর্মা নয়, যে কোনও ম্যাচকে যে কোনও মুহূর্তে নিজেদের দিকে ঘুরিয়ে দিতে পারে সূর্যকুমার যাদব।‘ এভাবেই সূর্যের প্রশংসায় পঞ্চমুখ এই পাক প্রাক্তনী।

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

গরমের দাপটের মাঝেই বদলাবে আবহাওয়া, বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে

বিশ্বাস, ইতিহাস ও ভ্রমণের এক অনন্য মেলবন্ধন, ঘুরে আসুন দেবভূমি হরিদ্বার

আমেরিকার সঙ্গে আলোচনা, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতিতে রাজি ইজরায়েল-লেবানন

৬০০০ mAh ব্যাটারি, 120Hz ডিসপ্লে! কম দামে নতুন চমক নিয়ে হাজির HMD Vibe 2 5G

সাইবারডেক, Gen Z-র নতুন টেক ফ্যাশন নাকি ভবিষ্যতের কম্পিউটিং সিস্টেম?

চিনি পুরোপুরি ছাড়তে হবে না! রক্তে শর্করার ওঠানামা এড়াতে সহজ উপায় জানালেন চিকিৎসকরা

বিহারের হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক রোগীর মৃত্যু

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

একটি পাকা চুল তুললে কি আরও বেশি চুল পাকে? জানুন আসল সত্য

দীর্ঘ বিরতির পর খুলল ইউনেস্কো স্বীকৃত ‘ফুলের উপত্যকা’, পর্যটকদের ভিড় উপচে পড়ল

গ্রীষ্মের মরশুমে নতুন ট্রেন্ড, আমের স্বাদে বিয়ারে মাতছে সকলে