প্রথমবার বিপিএলের আসরে দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। বরিশাল ফরচুনের হয়ে খেলবেন তিনি। ইতিমধ্যেই তামিম ইকবালের দলের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে প্রোটিয়া স্পিনারের। শুধু কেশব মহারাজ নয়, ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মায়ার্সও যোগ দিচ্ছেন ফরচুন বরিশালে। 

চলতি বিপিএলে খুব একটা স্বস্তিতে নেই তামিম ইকবালের দল। এখনও পর্যন্ত সাতটি ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় পেয়েছে। চারটি ম্যাচে হার হজম করতে হয়েছে। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার প্রথম চারে জায়গা করে নিতে পারেনি। আগামী ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে চতুর্থ পর্বের খেলা। ওই পর্বে মোট চারটি ম্যাচ খেলবে ফরচুন বরিশাল। চট্টগ্রাম পর্বে ঘুরে দাঁড়াতে চাইছেন তামিম ইকবালরা। তাই শক্তি বাড়াতে বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড়কে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। দক্ষিণ আফ্রিকায় এসএ২০ প্রতিযোগিতার ফাইনাল হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা ফাঁকা হয়েছেন। তাই বিপিএলে খেলা নিয়ে কোনও সমস্যায় পড়তে হবে না তাঁদের।

ওয়েস্ট ইন্ডিজের ওবেড ম্যাককয়ের পাশাপাশি ডেভিড মিলার, কাইল মায়ার্স ও কেশব মহারাজের মতো টি টোয়েন্টিতে দাপিয়ে খেলা খেলোয়াড়দের দলে ভেড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশালের শীর্ষ কর্তারা। সোমবারই ফরচুন বরিশালে যোগ দেওয়ার কথা কেশব মহারাজের।  

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের