বুধবার তৃতীয় জয়ের লক্ষ্যে মাঠে নামছে কেকেআর

Share:

নিজস্ব প্রতিনিধি : বুধবার ফের মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। ইতিমধ্যে দুটি ম্যাচ জিতেছে কেকেআর। বুধবার কী জয়ে হ্যাটট্রিক করতে পারবে নাইটরা, সেদিকেই তাকিয়ে থাকবে ক্রিকেটমহল। তবে এদিন ম্যাচ শুরুর আগে নাইট শিবিরকে দুটি বিষয় চিন্তায় রাখছে। একটি হল, শ্রেয়স আইয়ারের ফর্মে ফেরা ও মিচেল স্টার্কের ফর্মে না ফেরা।

চোট সারিয়ে এবারের আইপিএলে খেলতে নেমেছেন দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ। প্রথম দুটি ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩২ বলে ৫১ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেছেন পন্থ। স্বাভাবিক ছন্দে ফিরেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। পাশাপাশি দুই বোলার মুকেশ কুমার, খলিল আহমেদরাও চেন্নাইয়ের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন। গত ম্যাচে মুকেশ কুমার চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনিকে এমনভাবে বল করেছিলেন যে ধোনির পক্ষে জয় ছিনিয়ে নেওয়া সম্ভব হয়নি। গত ম্যাচের মতো বুধবারের ম্যাচটিও হবে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে। ফলে এদিনের ম্যাচেও দিল্লি ক্যাপিটালসের এই দুই বোলার একইরকম পারফরমেন্স করতে পারে বলেই আশা করা হচ্ছে। ফলে কলকাতা নাইট রাইটার্সকে ম্যাচ শুরুর আগে থেকেই নতুন রণকৌশল নিতে হচ্ছে।

অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের আরও একটি চিন্তার কারণ মিচেল স্টার্ককে নিয়ে। গত দুই ম্যাচে মিচেল স্টার্ক তেমন পারফরমেন্স করতে পারেননি। প্রথম দুটি ম্যাচে আট ওভার বল করে ১০০ রান দিয়েছেন তিনি। কিন্তু একটি উইকেটও পাননি। মিচেল স্টার্ক অতিরিক্ত রান দেওয়ায় নাইটের অন্যান্য বোলাররা চাপে পড়ে যাচ্ছেন। বুধবার দিল্লি ক্যাপিটলসের হয়ে ব্যাট করতে দেখা যাবে ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, মিচেল মার্শ, অভিষেক পোরেলদের, যারা বড় শট খেলতে পারে। ফলে এদিনের ম্যাচেও যদি স্টার্ক ফর্মে ফিরতে না পারেন, তাহলে ম্যাচ চলাকালীন সমস্যায় পড়তে পারে নাইটরা। তবে এদিন ম্যাচের আগে নাইট শিবিরের কাছে স্বস্তির কারণ আন্দ্রে রাসেল, সুনীল নারিনের ফর্মে থাকা।

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা