ইডেনে রাহানেদের হৃদয় ভেঙে লখনউকে জেতালেন অনামী মুকুল

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির জন্য ইডেনে ভেস্তে গিয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব কিংস ম্যাচ। সকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হয়েছিল তাতে আশঙ্কা ছিল আজও  কি ভেস্তে যাবে KKR ও লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ।  যদিও তেমনটা হয়নি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘরের মাঠে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ১৮১ রান  তোলেন চরা। সেই রান তাড়া করতে নেমে শুরুটা দাপটের সঙ্গে শুরু করলেও মাঝে পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে লখনউ। শেষ অবধি লড়াই করে জিততে পারল না রাহানেরা। টানা চতুর্থ ম্যাচ হারল কেকেআর।  লখনউকে জেতালেন অনামী মুকুল চৌধুরী। 

 ১৮২ রান তাড়া করতে নেমে দাপটের সঙ্গে খেললেও ১১ রানে ১৫ রান করে আউট হন মিচেল মার্শ। তাঁকে ফেরান বৈভব আরোরা। তারপরেই তিনি ফেরান মার্করামকে। ১৫ বলে ২২ রান করে সাজঘরে ফেরেন এডেন মার্করাম। দলকে হতাশ করেন অধিনায়ক ঋষভ পন্থও। মাত্র ৯ বলে ১০ রান করে আউট হন তিনি। ২৭ কোটিতে কেনা ঋষভকে ফেরান নাইটদের দলে সবচেয়ে চর্চিত বোলার ২৫ কোটির খেলোয়াড় ক্যামরন গ্রীন। নিকোলাস পুরানকে ফেরান কার্ত্তিক ত্যাগী। ১৫ বলে ১৩ রান করেছেন তিনি। ৪ বলে ২ রান করে বোল্ড হন আব্দুল সামিদ। ৩ বলে ১ রান করে আউট হন শামি। তবে এদিন জয়ের জন্য অবদান রাখেন মুকুল চৌধুরী। ২৭ বলে ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। 

আরও পড়ুন: ইডেনে লখনউয়ের সামনে ১৮২ রানের লক্ষ্য দিল কেকেআর

ইডেন গার্ডেন্সে এদিন টস হারেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানে। ঘরের মাঠে ব্যাট করতে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারে ধাক্কা খায় কলকাতা। অফ স্টাম্পের বাইরের বল মারতে গিয়ে বাউন্ডারির ধারে দিগ্বেশ রাঠির হাতে ক্যাচে তুলে বিদায় নেন ওপেনার ফিন অ্যালেন (৮ বলে ৯)। প্রথম ওভারেই মোহাম্মদ শামির বলে অন্তত তিন বার আউট হতে হতে বেঁচে গিয়েছিলেন কিউই ব্যাটার। দলগত ১৫ রানে প্রথম উইকেট হারানোর পরে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বিপর্যয় সামাল দেন রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী।  পাওয়ার প্লে’তে ৫৬ রান তোলে কলকাতা।

লখনউয়ের বোলাররা যাতে ঘাড়ে চেপে বসতে না পারে তার জন্য পাল্টা আক্রমণের পথে হাঁটেন কলকাতার অধিনায়ক রাহানে। রাঠির বলে পর পর দুই বাউন্ডারি হাঁকান তিনি। ৩২ বলে অর্ধশতরানের জুটি গড়েন কেকেআরের দুই ব্যাটার। ১০ ওভার শেষে কলকাতার রান দাঁড়ায় এক উইকেটে ৯৮। ১১ তম ওভারে দিগ্বেশ রাঠীর বলে জোরাল শট মেরেছিলেন তিনি। কিন্তু বল সরাসরি মহম্মদ শামির কাছে যায়। সামনের দিকে ঝুঁকে ভাল ক্যাচ ধরেন শামি। ৪১ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন কেকেআর অধিনায়ক। পরের ওভারে মণিমারাণ সিদ্ধার্থের বলে ছক্কা মারতে গিয়ে ৪৫ রান করে ফেরেন রঘুবংশী। পাঁচ নম্বরে নামা রিঙ্কু সিংহ স্পিনারদের বিরুদ্ধে খেলতে গিয়ে সমস্যায় পড়েন। তিনি মাত্র ৪ রান করে আবেশ খানের বলে ক্লিন বোল্ড হয়ে যান। পর পর উইকেট পড়ায় কেকেআরের রান তোলার গতি কমে যায়।

২৫ কোটির ক্যামেরন গ্রিন ও রোভম্যান পাওয়েলকে দেখে মনে হচ্ছিল টেস্ট খেলতে নেমেছেন। দুজনকে লক্ষ্য করে কটূক্তি করতে থাকেন ইডেনের দর্শকেরা। তাতে খানিকটা কাজ হয়। শেষের দিকে পাওয়েল হাত খুলে  মারতে শুরু করেন। তিনি ও ২৫ কোটির ক্যামেরন গ্রিন ঠান্ডা মাথায় খেলে ১৭.৫ ওভারে দলকে দেড়শো রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত চার উইকেট হারিয়ে ১৮১ রান তুলতে সক্ষম হয় কলকাতা। গ্রিন ২৪ বলে ৩২ ও পাওয়েল ২৪ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

ফোন ও সোনার লোভে দুধের শিশুকে ১ লক্ষ টাকায় বিক্রি করল পাষাণ বাবা-মা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?

মেকআপ ব্রাশ দীর্ঘদিন ভাল রাখতে মেনে চলুন এই ৬টি সহজ উপায়

পুজোর ছুটিতে চলে যান ‘বেলতার’, মন ভরে দেখে নিন চা-বাগানে ঘেরা অচেনা জায়গা

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

গুজরাতে আত্মসমর্পণ করল ৫ পাকিস্তানি চোরচালানকারী, বাজেয়াপ্ত ৩০০০ কোটির মাদক

পর পর দুই রাউন্ড গুলি! হাসপাতালে মৃত্যু শিবসেনা নেতার, থানেতে চাঞ্চল্য

বৃষ্টির দাপট কাটতেই দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ, সঙ্গী ভ্যাপসা গরম! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

আমেরিকায় যাওয়ার পথে একই পরিবারের তিন ভারতীয় নিখোঁজ, কোটি টাকা মুক্তিপণ চেয়ে ফোন