অরেঞ্জ আর্মির বিরুদ্ধে মরণ-বাঁচণ ম্যাচে নামছে নাইটরা

রীতিমতো জমে গিয়েছে আইপিএল-১৪-র আসর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রীতিমতো জমে গিয়েছে আইপিএল-১৪-র আসর। টুর্নামেন্ট একেবারে অন্তিম লগ্নে পৌঁছে গেলেও এখনও পর্যন্ত মাত্র ২টি দল প্লে-অফে কোয়ালিফাই করেছে। কলকাতা, মুম্বই, পঞ্জাব, রাজস্থানের মতো দলগুলি লড়াই করছে প্লে-অফে পা রাখার জন্য। তালিকায় রয়েছে বেঙ্গালুরুও, তবে তাদের এখনও ৩টি ম্যাচ বাকি রয়েছে। সেই জন্য কিছুটা হলেও সুবিধাজনক জায়গায় রয়েছে বিরাট কোহলির দল।

এমন অবস্থাতে রবিবাসরীয় সন্ধ্যায় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। যেটা ইয়ন মরগান অ্যান্ড কোম্পানির কাছে একপ্রকার ডু অ্যান্ড ডাই ম্যাচ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে সবার নীচে রয়েছে অরেঞ্জ আর্মি। তবে তা সত্ত্বেও তাদের হালকাভাবে নিতে নারাজ নাইটরা। নীচের দিকে থাকা দলগুলির শেষদিকে হারানোর কিছু থাকে না বললেই চলে। তাই তারা চাপহীন ভাবেই খেলতে নামে। যার ফলে প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হয়।

আগের ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে হেরে বেশ খানিকটা ব্যাকফুটে চলে গিয়েছে কেকেআর। একাধিক ক্যাচ মিস এবং জঘন্য ফিল্ডিং চাপে রেখেছে নাইট টিম ম্যানেজমেন্ট।

গত ম্যাচে দলে আনা হয়েছিল কিউয়ি ব্যাটসম্যান টিম সেইফার্টকে। তবে এই ম্যাচে বসানো হতে পারে তাঁকে। কারণ, পঞ্জাবের বিরুদ্ধে ৪ বলে মাত্র ২ রান করেছিলেন তিনি। পাশাপাশি, বোলিং কম্বিনেশনেও পরিবর্তন আসতে পারে। তবে সব মিলিয়ে একটা জমজমাট ম্যাচ হতে পারে। প্লে-অফের দৌড়ে থাকতে গেলে এই ম্যাচে জিততেই হবে নাইটদের।      

১৫ বছরের নীচে আর নয় সোশ্যাল মিডিয়া! এবার ব্রিটেনের পথেই হাঁটল UAE

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী পবিত্র করের খাসতালুকের পঞ্চায়েত দখল করল বিজেপি

NBSTC বাসের সঙ্গে মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত দুই শিশু-সহ ৯ যাত্রী

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের