বৃষ্টির জন্য ইডেনে কলকাতা-পঞ্জাব ম্যাচ ভেস্তে গেল

Share:

নিজস্ব প্রতিনিধি: মুষলধারে বৃষ্টির জন্য সোমবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের ম্যাচ ভেস্তে গেল। ফলে পয়েন্ট ভাগাভাগি হল দুদলের মধ্যে। এক পয়েন্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হল অজিঙ্কা রাহানে ও শ্রেয়স আইয়ারদের।

ঘরের মাঠে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে। কিন্তু দ্বিতীয় ওভারেই জোড়া ধাক্কা খায় নাইটরা। ডেভিয়ার ব্রাটলেটের চতুর্থ বলে প্রভসিমরান সিংহের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ওপেনার ফিন অ্যালেন। তিনি করেন মাত্র ৬ রান। তিন নম্বরে নেমে ফের ব্যর্থ হন ক্যামেরন গ্রিন। ব্রাটলেটের ওভারের শেষ বলে খোঁচা দিয়ে সাজঘরে ফিরে যান। স্কোর বোর্ডে ১৬ রান যোগ হতে না হতেই দুই উইকেট হারিয়ে চরম বিপাকে পড়ে নাইট শিবির। তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা চালান অধিনায়ক অজিঙ্কা রাহানে ও অঙ্গকৃশ রঘুবংশী। ৩.৪ ওভারেই ঝাঁপিয়ে নামে বৃষ্টি। সেই সঙ্গে বয়ে চলে ঝোড়ো হাওয়া। ফলে খেলা বন্ধ রাখতে বাধ্য হন দুই আম্পায়ার। সাজঘরে ফেরেন দুই দলের খেলোয়াড়রা।

মাঝে বৃষ্টি সামান্য কমলে রাত পৌনে নয়টা নাগাদ মাঠ পরিদর্শন করেন দুই আম্পায়ার। কিন্তু আউটফিল্ড দেখে খুশি হননি তাঁরা। গোটা মাঠই ফের ঢেকে দেওয়া হয়।

একতরফা প্রেমের ভয়াবহ পরিণতি! নাবালিকাকে কুড়াল দিয়ে কোপ, তারপর যা করল যুবক…

নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

জাতিসংঘে পাকিস্তানকে কড়া জবাব ভারতের, কাশ্মীর নিয়ে ‘মিথ্যা প্রচার’ বন্ধের বার্তা

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের ( বিপক্ষ আফগানিস্তান)

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক