রাজস্থানের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে প্লে-অফ কার্যত নিশ্চিত কলকাতার

যা দরকার ছিল তার থেকে অনেকটা বেশি করে ফেলল কলকাতা নাইট রাইডার্স।

Share:

নিজস্ব প্রতিনিধি: যা দরকার ছিল তার থেকে অনেকটা বেশি করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দরকার ছিল একটা জয়, তাও ৩০ থেকে ৪০ রান হলে ভালো হতো। কিন্তু বৃহস্পতিবার শারজাতে ৮৬ রানে জয় তুলে নিল ইয়ন মরগান অ্যান্ড কোম্পানি। প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে মাত্র ৮৫ রানে অলআউট করে দিল তারা। সেই সঙ্গে প্লে-অফে যাওয়ার রাস্তাটা কার্যত পাকা করে ফেলল নাইটরা।

কারণ, এত বেশি রানে জেতার ফলে কেকেআরের রাট রেট অনেকটাই বেড়ে গেল। যেটা টপকাতে গেলে লড়াইয়ে থাকা মুম্বই ইন্ডিয়ান্সকে প্রায় ১৪০ থেক ১৫০ রানে জিততে হবে। যা বলতে গেলে একপ্রকার অসম্ভব। লিগ টেবিলের সবার নীচে থাকা সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলা হলেও এই কাজটা খুব একটা সহজ হবে না রোহিত শর্মাদের জন্য।

লক্ষ্মীবার শারজায় টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। তবে সেই সিদ্ধান্ত একদমই কাজে লাগেনি। মারমুখী ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭১ রান তোলে নাইটরা। জবাবে ব্যাট করতে নেমে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে রাজস্থানের ব্যাটিং লাইনআপ। শিভম মাভি (৪ উইকেট), লকি ফার্গুসনদের (৩ উইকেট) দাপটে একশ রানের গণ্ডিও পার করতে পারেনি পিঙ্ক ব্রিগেড।

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস