ফের মেসিকে ছুঁয়ে ফেললেন ফ্রান্সের গোল মেশিন কিলিয়ান এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: এ যেন ঠিক এক অঘোষিত লড়াই। আর সেই লড়াইয়ের দুই মুখ্য চরিত্র বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে দুজনেই গোল মেশিন হয়ে উঠেছেন। গোলের নিরিখে একজন এগিয়ে যাচ্ছেন তো পরের মুহুর্তেই অন্যজন প্রথম জনের রেকর্ডে ভাগ বসাচ্ছেন। যেমনটা ঘটল শনিবার (৪ জুলাই) রাতে। ফিলাডেলফিয়ায় শেষ আটে ওঠার লড়াইয়ে প্যারাগুয়ের বিরুদ্ধে গোল করে ফের একবার লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে। চলতি বিশ্বকাপে দুজনেরই গোল সংখ্যা দাঁড়াল সাত। তবে বিশ্বকাপে মোট গোল করার নিরিখে মেসির চেয়ে এক ধাপ পিছিয়ে এমবাপে।

চলতি বিশ্বকাপে নামার আগে মেসির ঝুলিতে ছিল ১৩ গোল এবং এমবাপের ঝুলিতে ১২ গোল। দুজনেই ইতিমধ্যে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে থাকা জার্মানির মিরোস্লাভ ক্লোজের রেকর্ড ভেঙে দিয়েছেন। চলতি বিশ্বকাপের আগে পর্যন্ত ১৬ গোলের মালিক ক্লোজে ছিলেন বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সর্বোচ্চ গোলদাতা।

চলতি বিশ্বকাপে শনিবার পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছে গত দুবারের ফাইনালিস্ট ফ্রান্স। তার মধ্যে গ্রুপ পর্বে তিনটি এবং নকআউট পর্বে দুটি ম্যাচ। তার মধ্যে গ্রুপ পর্বের এক ম্যাচে শুধু গোল করতে পারেননি এমবাপে। বাকি দুটি ম্যাচে দুটি করে গোল করেছিলেন। অর্থা‍ৎ চারটি গোল করেছিলেন। নকআউট পর্বের প্রথম ম্যাচে সুইডেনের বিরুদ্ধে ফের জোড়া গোল করেছিলেন। আর প্যারাগুয়ের বিরুদ্ধে পেনাল্টিতে গোল করে লিওনেল মেসিকে (চলতি বিশ্বকাপে সাত গোল) ছুঁয়ে ফেললেন। এ নিয়ে বিশ্বকাপে মোট ১৯টি গোল করলেন সাতাশ বছর বয়সী এমবাপে। আর নকআউটে তিনি গোল করেছেন ১১টি। মেসিরও এই রেকর্ড নেই। গোটা ফুটবল বিশ্বের দর্শকরা দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত কে কাকে টেক্কা দেন।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আজ বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?