আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১৫ বছর বাদে উদয় লাল সূর্যের, রিয়ালকে হারাল লিভারপুল

নিজস্ব প্রতিনিধিঃ  চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় নিজেদের জায়গা পাকা করে নিয়েছে লিভারপুল। স্থানীয় সময় বুধবার  ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে দিল তারা। গোল করেন কোডি গাকপো এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।  সেইসঙ্গে টানা ১৫ বছর পর রিয়ালকে হারাল লিভারপুল।

এদিনে ম্যাচে  প্রথম থেকেই রিয়ালের উপর চাপ বাড়ায় লিভারপুল। একের পর অ্যাটাক করলেও প্রথমার্ধে কোন গোলই করতে পারেনি অলরেডরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে গেল খেলা।  ৫২ মিনিটে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ব্র্যাডলির সঙ্গে পাস খেলে বক্সে ঢুকে শট নেন তিনি। এরপরেই ৬১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল রিয়াল। লুকাস ভাসকেসকে বক্সে গোল করলেও পেনাল্টি খেতে হয় রিয়াল মাদ্রিদকে। তারপর ৬৯ মিনিটের মাথায় পেনাল্টি পায় লিভারপুলও। কিন্তু ৭৬ মিনিটে  গোল করে লিভারপুলের জয় নিশ্চিত করেন ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুনঃ সমাজ মাধ্যমে হিন্দি অ্যাকাউন্ট খুলে কোহলির বার্তা পোস্ট করে সমর্থকদের সমালোচনার মুখে RCB

উল্লেখ্য, ২০০৯ সালের পর প্রথমবার রিয়েলের বিরুদ্ধে খেলতে নেমে জয়ী হল লিভারপুল। বর্তমানে চলতি চ্যাম্পিয়ন্স লিগের পাঁচটি ম্যাচের মধ্যে সবকটিতে জয় নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। আর মাত্র ৬ পয়েন্ট  ২৪তম স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

Published by:

Share Link:

More Releted News:

সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ