সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের প্রথম ম্যাচেই সেনেগালের বিরুদ্ধে ইতিহাস গড়ার হাতছানি ছিল ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপের বিরুদ্ধে। ম্যাচের ৬৬ মিনিটে সেই ইতিহাস গড়লেন ২৭ বছর বয়সী ফুটবলার। ফ্রান্সের জার্সি গায়ে সর্বাধিক গোলদাতা অলিভিয়ে জিরুর রেকর্ডে ভাগ বসালেন। দুজনেরই গোলসংখ্যা দাঁড়ায় ৫৭। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের ৬ মিনিটে ফের সেনেগালের জালে বল জড়িয়ে জিরুকে টপকে যান কিলিয়ান এমবাপে।

২০১৪ সালে ফ্রান্সের অনূর্ধ্ব ১৭ দলের জার্সি গায়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটে কিলিয়ান এমবাপের। অনূর্ধ্ব ১৭ দলের হয়ে মাত্র ২ ম্যাচ খেলেছেন। কোনও গোল করতে পারেননি। ২০১৬ সালে ডাক পান ফ্রান্সের অনূর্ধ্ব ১৯ দলে। পরের বছর মাত্র ১৯ বছরেই ফরাসি জাতীয় দলে ডাক পান। ১১ ম্যাচে করেন ৭ গোল। ওই দুরন্ত পারফরম্যান্সের কারণেই পরের বছর ফরাসি জাতীয় দলে ডাক পান এমবাপে। আর তার পর থেকে দেশের হয়ে একের পর এক ম্যাচে গোল করে চলেছিলেন। কখনও পরিত্রাতা হয়ে আবির্ভূত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) রাতে সেনেগালের বিরুদ্ধে মাঠে নামার আগে ফ্রান্সের হয়ে ৯৮ ম্যাচে ৫৬ গোলের মালিক ছিলেন এমবাপে। তাঁর সামনে ইতিহাস গড়ার সুযোগ ছিল। কেননা, ফ্রান্সের হয়ে এদিনের ম্যাচের আগে পর্যন্ত দেশের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে ছিলেন অলিভিয়ে জিরুর। তাঁর গোল সংখ্যা ৫৭। সেনেগালের বিরুদ্ধে ৬৬ মিনিটেই জিরুর কীর্তিতে ভাগ বসান ২৭ বছর বয়সী ফুটবলার। আর ইনজুরি টাইমের ছয় মিনিটে ফের গোল করে জিরুকে ছাপিয়ে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসে পড়েন রিয়াল মাদ্রিদ তারকা।

বিশ্বকাপেও অসাধারণ রেকর্ড এমবাপের দখলে। পর পর দুটি বিশ্বকাপ (২০১৮ ও ২০২২) ফাইনালে গোল করার রেকর্ড রয়েছে তাঁর। ফ্রান্সের জার্সি গায়ে বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৪ গোল করেছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের দখলে। তাঁর গোলসংখ্যা ১৬। আর মাত্র দুই গোল করলে সেই রেকর্ড ছোঁবেন এমবাপে।

ক্যান্সারের কাছে হার মানলেন ‘গজিনি’ অভিনেতা প্রদীপ রাওয়াত

১ অক্টোবর থেকেই সরকারি কর্মীদের বাড়তি ডিএ, নির্দেশিকা জারি করল নবান্ন

ঝরে পড়া চুল ফেলছেন যেখানে-সেখানে? সংসারে হঠাৎ নেমে আসতে পারে বিপদ

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের