১ মিনিট নীরবতা পালন, কালো ব্যাজ পরেই খেলছেন শুভমন-স্টোকসরা, কারণ কী?

লিডসের হেডিংলিতে ভারত ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগ মুহূর্তে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উভয় দেশের খেলোয়াড়রা এক মিনিট নিরবতা পালন করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ সিরিজের ভারতের টেস্ট ম্যাচ। শুক্রবার (২০ জুন) থেকে হেডিংলি (লিডস)-এ ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু হয়েছে। তবে এদিন ম্যাচের আগে ভারত ও ইংল্যান্ড উভয় দলের খেলোয়াড়রাই মাঠে কালো আর্মব্যান্ড পরে নেমেছিল। কিন্তু কেন? পাশাপাশি ম্যাচ শুরু হওয়ার আগে উভয় দলের খেলোয়াড়রাই মাঠে এক মিনিট নীরবতা পালন করেছেন। সেই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কিন্তু এগুলো করার কারণ কী? ভারত-ইংল্যান্ডের পাঁচ সিরিজের টেস্ট ম্যাচ ক্রিকেটপ্রেমীদের কাছে বহু আকাঙ্ক্ষিত। কেননা ম্যাচের আগেই আন্তর্জাতিক টেস্ট থেকে বিদায় ঘোষণা করেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। যা ভক্তদের কাছে একেবারেই সুখকর বিষয় নেই।

যদিও শুভমন গিলের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের স্কোয়াড সাজিয়েছে BCCI। তাই বিরাট ও রোহিতকে ছাড়া টেস্ট ম্যাচ জেতা ভারতীয় দলের কাছে খুবই চ্যালেঞ্জিং। যাই হোক, আজ ম্যাচ শুরুই আগে ভারত-ইংল্যান্ড দুই দলই ১ মিনিট নীরবতা পালন করেছে। কিন্তু কেন? একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে BCCI (ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড)। আসলে সম্প্রতি ভারতের মাটিতে ঘটে গিয়েছে ভয়াবহ বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার ১০ সেকেন্ডের মাথায় ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ড্রিমলাইনার বোয়িং বিমান। যাতে প্রায় ২৪১ জন যাত্রী মারা গিয়েছেন। পাশাপাশি বিমানের একটি অংশ একটি মেডিকেল কলেজের বহুতল ভবনে পড়ে যায়। সেখানেও কয়েকজন হবু চিকিৎসক মারা যান। অনেকে এখনও হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। BCCI পোস্টে জানিয়েছে, ‘লিডসের হেডিংলিতে ভারত ইংল্যান্ডের প্রথম টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগ মুহূর্তে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে উভয় দেশের খেলোয়াড়রা এক মিনিট নীরবতা পালন করেছেন। তাই এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্থ মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করতে উভয় দলই কালো বাহুবন্ধনী পরেছিলেন।’ খেলোয়ারদের এই মানবিকতা মন জয় করেছে ভক্তদের।

 

তবে এই প্রথম নয়, ভারত পাকিস্তানের উত্তেজনা পরিস্থিতির মধ্যে ভারত অপারেশন সিঁদুর অভিযান শুরু করেছিল। তখন আইপিএল মরসুম ছিল। সেই মুহূর্তে পাকিস্তানের হামলার হাত থেকে বাঁচতে আইপিএল স্থগিত করে দেওয়া হয়। এরপর যুদ্ধবিরতি ঘোষণা হতেই ম্যাচ পুনরায় শুরু হয়। তখনও ক্রিকেটাররা ম্যাচের আগে অপারেশন সিঁদুর-অভিযানে ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছিল। গত ১২ জুন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল