স্বাধীনতার ৭৫ বছরে প্রাক্তনীদের নিয়ে ইডেনে মহাযজ্ঞের আসর,  খেলবেন মহারাজও

টুর্নামেন্টে শুরু ১৭ সেপ্টেম্বর থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সময় ২২ গজ যারা দাপিয়ে বেড়িয়েছিলেন, তাদের ফের মাঠে দেখা যাবে। প্রাক্তন তারকাদের নিয়ে অনুষ্ঠেয় ২২ গজের এই লডা়ইয়ের নাম লিগ লিজেন্ডস ক্রিকেট (Legends League Cricket )। ম্যাচের জন্য বেছে নেওয়া হয়েছে ক্রিকেটের নন্দনকানন ইডেন-সহ আরও পাঁচটি শহরকে। কলকাতা ছাড়া বাকি শহরগুলি হল লখনউ (Lucknow), দিল্লি (Delhi) , যোধপুর (Jodhpur), কটক ( Cuttack) এবং রাজকোট (Rajkot) । মহারাজকীয় এই ম্যাচ শুরু ১৭ সেপ্টেম্বর থেকে, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। কলকাতায় মহারাজকে ব্যাট হাতে নামতে দেখা যাবে।

২২ গজের এককালের যোদ্ধাদের নিয়ে প্রথম আসর বসেছিল মাসকটে (Muscat), চলতি বছর জানুয়ারিতে (Jan) । খেলা হয়েছিল তিন দলের মধ্যে – ইন্ডিয়া মহারাজাস(India Maharajas), ওয়ার্ল্ড জায়ান্ট (World Giants) এবং এশিয়া লায়ন্স (Asia Lions) । মোট সাত ম্যাচ। সেপ্টেম্বরে সিজন টু।সিজন-টু-তে মোট ম্যাচ ১৫টি। এই মহারাজকীয় মহাযুদ্ধে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এখনও পর্যন্ত ৬০ জন প্রাক্তন হেভিওয়েট। মোট ১০০জন প্রাক্তনীকে নিয়ে বসবে সিজন-টু।

লিজেন্ডস লিগ ক্রিকেটের ( Legends League Cricket) কো-ফাউন্ডার তথা সংস্থার সিইও (CEO) রমন রাহেজা জানিয়েছেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে আমরা সরকারিভাবে ক্রীড়াসূচি (final list) প্রকাশ করব। সিজন-টু-তে কাদের খেলতে দেখা যাবে তাও জানিয়ে দেওয়া হবে। আমরা বর্তমানে চূ়ডা়ন্ত পর্বে রয়েছি। বেশ কয়েকটি বাণিজ্যিক সংস্থার সঙ্গে কথা চলছে। বাণিজ্যিক সংস্থার মধ্যে দেশীয় সংস্থাও যেমন রয়েছে, রয়েছে বিদেশি সংস্থা। কয়েকজন ফ্র্যাঞ্চাইজি (franchise) নিতে চেয়ে আগ্রহ প্রকাশ করেছে। আশাকরি আগামী কয়েকদিনের মধ্যে সব কিছু চূডান্ত হয়ে যাবে। তারপর আমরা সিজন-টু-য়ের বিষয়ে সবিস্তারে জানিয়ে দিতে পারব। ’

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?