Lionel messi: ৩৬-এ পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি

বন্ধুবান্ধব থেকে অনুরাগী-সবার শুভেচ্ছায় ভাসছেন ফুটবলের নয়া জাদুকর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩৫ পেরিয়ে শনিবার ৩৬ বছরে পা রাখলেন আধুনিক ফুটবলে ঈশ্বরের বরপুত্র লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ের পরে এই প্রথম জন্মদিন পালন করছেন আর্জেন্টিনা অধিনায়ক। বন্ধুবান্ধব থেকে অনুরাগী-সবার শুভেচ্ছায় ভাসছেন ফুটবলের নয়া জাদুকর। ‘এই মুহুর্তের’ পক্ষ থেকেও বিশ্বকাপজয়ী অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানালাম আমরা।

আর পাঁচটা স্বাভাবিক শিশুর মতো শৈশবকাল কাটেনি আর্জেন্টিনার অধিনায়কের। বরং ছোটবেলায় ধরা পড়ে একাধিক অস্বাভাবিকতা। মাত্র ১১ বছর বয়সে শনাক্ত হয়েছিল গ্রোথ হরমোনজনিত জটিলতা। আর সেই চিকি‍ৎসার জন্য স্পেনের বার্সেলোনায় পা রেখেছিলেন ছোট্ট মেসি। ভাগ্যিস পা রেখেছিলেন। না হলে হয়তো কোনও দিনই বিশ্ব ফুটবল শতাব্দীর অন্যতম সেরা খেলোয়াড়ের সন্ধানই পেত না। ছোট থেকেই ফুটবলের প্রতি ছিল অমোঘ টান। তাঁর বাঁ পায়ের জাদুতে মুগ্ধ হতেন সতীর্থ ফুটবলার থেকে কোচ। বার্সেলোনার জুনিয়র দল পেরিয়ে ২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে সিনিয়র দলে ঢুকে পড়েন। তার পরে তো সবটা ইতিহাস।

টানা দু’দশক ধরে মাতিয়ে রেখেছেন বিশ্ব ফুটবল। ক্লাব ও দেশের হয়ে একের পর এক টরফি জিতেছেন। বিপক্ষের রক্ষণ নিয়ে ছেলেখেলা করেছেন। যত সময় গড়িয়েছে ততই একের পর এক রেকর্ড গড়েছেন ফুটবলের রাজপুত্র। আর্জেন্টিনার নীল-সাদা জার্সি গায়ে ১৭৫টি ম্যাচ খেলে করেছেন ১০৩ গোল। কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ-সব ট্রফি জিতেছেন। ক্লাব ফুটবলেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। বার্সেলোনার হয়ে ৭৭৮টি ম্যাচে ৬৭২ গোল করেছেন। আর পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৩২ গোল। ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ১,০২৮ ম্যাচে ৮০৭ গোল করেছেন। বার্সেলোনার হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ, ১০ বার লা লিগা জিতেছেন। সাফল্যের নিরিখে পিছনে ফেলে দিয়েছেন স্বদেশীয় কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনাকেও।

দারিদ্র্য দূর করতে চান? ভুলেও তোশকের নিচে রাখবেন না এই ৫টি জিনিস

মুখের স্বাস্থ্য নিয়ে চিন্তায়? অজান্তেই করা এই ৪ টি ভুল বাড়াচ্ছে বিপদ!

রাস্তায় গাড়ি আস্তে চালান, পুরনো প্রেমিক ফিরে এলে তাঁকে আস্কারা দেবেন না, বিপদে পড়তে পারেন

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ