আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিকের পর অঝোরে কাঁদলেন মেসি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানের শুরুটা ছিল স্বপ্নের মতো। মাঠজুড়ে  রাজত্ব করছেন লিওলেন মেসি, দুর্দান্ত এক হ্যাটট্রিক, আর বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডেও ভাগ বসিয়েছেন। আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তবে প্রথম গোল করার পর কাঁদলেন মেসি। জার্সি দিয়ে মুছলেন চোখের জল। তারপর আবার শুরু করলেন খেলা।   

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে সেই আবেগের কারণ নিজেই জানান মেসি। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি কেঁদে ফেলেছিলাম। তবে এটি ফুটবলের বাইরের একটি বিষয়। গত কয়েক দিন ধরে আমি খুব কঠিন ও জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। সেগুলোই মনে পড়ছিল।’  যদিও ব্যক্তিগত সমস্যার বিস্তারিত কিছু জানাননি আর্জেন্টাইন মহাতারকা, তবু স্পষ্ট যে মানসিক চাপ নিয়েই বিশ্বকাপ খেলা শুরু করেছেন তিনি। দেশের জার্সিতে ২০০তম ম্যাচ খেলতে নেমে বিশ্বকাপের অন্যতম সেরা গোলদাতার রেকর্ডও স্পর্শ করেন মেসি। নিজের ফুটবল জীবন নিয়ে তিনি বলেন, ‘আমি যা অর্জন করেছি, তা আমার স্বপ্নেরও বেশি। এখনও আগের  মতোই ফুটবল উপভোগ করি এবং যতদিন শরীর সায় দেবে, এভাবেই খেলতে চাই।’

আরও পড়ুনঃ ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হতে চলা ক্রিকেটারের সঙ্গে দেখা করলেন কোহলি

মেসি আরও জানান, প্রথমার্ধে আলজেরিয়ার শারীরিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তবে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা নিজেদের ছন্দ ফিরে পায়।  ব্যক্তিগত জীবনের ঝড় সামলেও মাঠে অসাধারণ পারফরম্যান্স করে মেসি আবারও প্রমাণ করলেন, কেন তাঁকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলা হয়।

Everest-এর হিং বাজারে বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল FSSAI

৬৩ বছরের গর্ভধারিণী মাকে ধর্ষণ পঁচিশ বছরের ‘নেশাড়ু’ ছেলের, ভয়ঙ্কর ঘটনা হাথরসে

রবীন্দ্রনাথের বাড়ি থেকে সোনা চুরি করে উত্তম, ধনিয়াখালির রহস্যমৃত্যুর পর্দাফাঁস পুলিশের

হকের টাকা চাইতে গিয়ে শ্লীলতাহানির শিকার কলেজ ছাত্রী, অভিভাবককে মারধরের অভিযোগ

‘সম্ভাব্য প্রাণঘাতী’, ট্রাম্পের মাথার আকৃতির ট্যাবলেট নিয়ে ‘রেড অ্যালার্ট’ জারি

‘মানসিক ভারসাম্য হারিয়েছেন মমতা’, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে তোপ স্বাস্থ্যমন্ত্রীর

‘রেশনে চাল-গম খারাপ দিলে চুপ থাকবেন না’, গ্রাহকদের প্রতিবাদের বার্তা খাদ্যমন্ত্রীর

শনি সন্ধ্যা থেকেই শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি হাওয়া অফিসের

‘তারাপীঠে পুণ্যার্থীদের জন্য তৈরি হবে সরকারি ট্যুরিস্ট লজ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

শিখ বিরোধী হিংসায় দোষী সজ্জন কুমারকে শ্রদ্ধা জানানো বিজেপির তিন সাংসদকে তলব  নীতিনের

রাশিয়ার ভয়াবহ হামলায় তছনছ কিয়েভ! নিহত ২৭, ভেঙে পড়ল একাধিক বহুতল

৪০ বছরেও অদম্য ম্যানুয়েল নয়ার, এক ম্যাচে গড়লেন জোড়া রেকর্ড

মধ্যমগ্রামে নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আশঙ্কাজনক ১

হিন্দমোটরে বহুতলের ছাদ থেকে পরে মৃত্যু যুবকের, সামনে এল চাঞ্চল্যকর তথ্য