চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসির সঙ্গে চুক্তি বাড়াল ইন্টার মায়ামি, কত বছরের চুক্তি?

নিজস্ব প্রতিনিধি: বয়স বাড়লেও সেটা কোনওভাবেই প্রভাব ফেলছে না খেলায়। প্রতিমুহূর্তে আরও ভালোভাবে খেলার জন্য নিজেকে তৈরি করছেন। কয়েক মাস আগেই ৩৮ পেরিয়েছেন লিওনেল মেসি। এখনই তিনি ইঙ্গিত দিয়ে রেখেছেন ৪১ বছর বয়সেও ফুটবলের মাঠ দাপিয়ে বেড়াবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামের সঙ্গে আরও তিন বছরের চুক্তি করেছেন তিনি। অর্থাৎ আগামী আরও তিনবছর দাপিয়ে দৌড়ে বেড়াবেন লিওনেল মেসি।

তিনি মাঠে নামলে মেসি ম্যাজিক দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। তাঁদের আনন্দে মেতে উঠেন মেসিও। ইন্টার মায়ামির নির্মাণাধীন নতুন স্টেডিয়াম ফ্রিডম পার্কে বসেই সম্পন্ন হয়েছে এই চুক্তি। ফ্রিডম পার্ক আগামী বছর থেকেই ইন্টার মায়ামির ঘরের মাঠ। সেখানেই বসেই আগামী তিন বছরের খেলার চুক্তি করে ফেললেন লিওনেল মেসি। ইন্টার মায়ামি সোশ্যাল মিডিয়ায় মেসির সঙ্গে করা চুক্তির এক ভিডিও শেয়ার করে লিখেছেন সি ইজ হোম। অর্থাৎ তিনি থাকছেন মায়ামিতে।

চুক্তি করার পর মেসি জানিয়েছেন, ক্লাবে থাকতে পেরে এবং এর সঙ্গে অংশ নিতে পেরে তিনি অত্যন্ত খুশি। ফ্রিডম পার্কে খেলার স্বপ্ন এখন বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। ইন্টার মায়ামিতে আসার পর থেকে ভালো সময় কাটাচ্ছেন তিনি। সেই কারণেই এই ক্লাবে থেকেই খেলা চালিয়ে যেতে চাইছেন। তিনি এখন শুধু অপেক্ষা করছেন কবে ফ্রিডম পার্কে খেলতে পারবেন। নতুন ঘরে খেলার অভিজ্ঞতা নিতে তৎপর হয়ে রয়েছেন তিনি।
ইন্টার মায়ামির সহ মালিক ও ইংল্যান্ডের কিংবদন্তি ডেবিট ব্যথার জানিয়েছেন, ইন্টার মায়ামিতে বিশ্বের সেরা খেলোয়াড়দের নিয়ে আসাই মূল লক্ষ্য ছিল। সেটা করা সম্ভব হয়েছে। ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়ারকে নিয়ে আসা হয়েছে।

২০২৩ সালে পিএসজি ছেড়ে মেসি আড়াই বছরের চুক্তি করেছিলেন মায়ামির সঙ্গে। সেই চুক্তি শেষ হওয়ার আগেই নতুন চুক্তিতে আবদ্ধ হলেন তিনি। অনেক ফুটবলাররা ৪০ ছোঁয়ার আগেই মাঠ ছাড়া আর কথা ভাবেন। সেখানে মেসি ৪০ ছোঁয়ার আগে নতুন করে খেলার স্বপ্ন দেখেন। নতুন করে চুক্তি করেন আরো বেশ কয়েক বছর খেলার।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ