চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেসি ম্যাজিকে মেক্সিকোকে হারিয়ে বিপদ কাটাল আর্জেন্টিনা

নিজস্ব প্রতিনিধি, দোহা: বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ক্ষেত্র কিংবদন্তী মারাদোনাকে ছোঁয়ার দিনেই আর্জেন্টিনার পরিত্রাতা হিসেবে আবির্ভূত হলেন ম্যাজিক ম্যান লিওনেল মেসি। বুড়ো হাড়ে ভেল্কি দেখিয়ে শনিবার লুসাইল স্টেডিয়ামে মেক্সিকোর বিরুদ্ধে শুধু গোল করে দলকে এগিয়েই দিলেন না। এনজো ফার্নান্ডেজের করা গোলের পিছনেও অবদান রাখলেন। এদিন জেতার ফলে শেষ ষোলোয় যাওয়ার আসা জিইয়ে রাখল দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ানরা। আর আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ায় কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার মুখে মেক্সিকো।

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরে যাওয়ায় এদিন মেক্সিকোর বিরুদ্ধে দলে পাঁচটি পরিবর্তন এনেছিলেন আল বিসেলেস্তে কোচ লিওনেল স্কালানি। লেফট ব্যাকে ত্যাগলিয়াফিকোর জায়গায় নামিয়েছিলেন মার্কোস অ্যাকুইনাকে। সেন্ট্রাল ডিফেন্ডার ক্রিস্টিয়ানো রোমেরোর পরিবর্তে নামানো হয়েছিল লিয়ান্দ্রো মার্টিনেজকে। রাইট ব্যাক মলিনার জায়গায় মন্টিয়েল। মিডফিল্ডে লিয়ান্দ্রো পারদেসকে বসিয়ে এনেছিলেন গুইদো রদ্রিগেজকে। আর পাপ্পু গোমেজের জায়গায় মার্ক এলেস্টারকে। কিন্তু প্রথমার্ধে ৬৪ শতাংশ বলের নিয়ন্ত্রণ রাখলেও গোলের সুযোগ তৈরি করতে পারেননি মেসি-মারিয়ারা। মেক্সিকোর জমাট রক্ষণ ভেদ করতে পারেননি। বক্সের সামনে গিয়েই বার বার দিশা হারাচ্ছিলেন। উল্টে মেক্সিকোর ফরোয়ার্ডরা গোল লক্ষ্য করে বেশ কয়েকটি শট নিয়েছিল। ৪৫ মিনিটের মাথায় ভেগার নেওয়া ফ্রি-কিক দুর্দান্তভাবে ঝাঁপিয়ে ধরেন আর্জেন্টিনা গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। নিশ্চিতভাবেই দলের পতন রোধ করেন।

প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়ে নীল-সাদা জার্সিধারীরা। মেক্সিকোর বক্সে একের পর এক আক্রমণ তুলে আনে। ৬৪ মিনিটের মাথায় আচমকাই বক্সের বাইরে বল পেয়ে মেক্সিকোর জালে জড়ান ম্যাজিক ম্যান মেসি। এ নিয়ে বিশ্বকাপে দেশের হয়ে অষ্টম গোল করলেন। আচমকাই গোল খেয়ে দিশেহারা হয়ে পড়েন মেক্সিকোর খেলোয়াড়রা। আর্জেন্টিনার বক্সে বেশ কয়েকটি আক্রমণ নিয়ে গেলেও তা ছিল নির্বিষ। ৮৭ মিনিটের মাথায় বক্সের বাইরে জটলা থেকে দূরপাল্লার শটে দলকে দ্বিতীয় গোল এনে দেন এনজো ফার্নান্ডেজ। দুটি গোলের ক্ষেত্রেই ভুল করেছিলেন মেক্সিকোর ডিফেন্ডাররা। আর তার খেসারতই দিতে হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ