বিশ্বকাপের পর ফিরেই বাজিমাত! মেসির জোড়া গোলের ম্যাচে বড় জয় মায়ামির

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ শেষে মাঠে ফিরেই নিজের জাদু দেখালেন লিওনেল মেসি। প্রথম ম্যাচেই জোড়া গোল করে নতুন ইতিহাস গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। আর তাঁর দুর্দান্ত নৈপুণ্যে দাপুটে জয় পেল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (৬ অগস্ট) সকালে লিগস কাপের ম্যাচে মেক্সিকান ক্লাব সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের শুরুটা অবশ্য ভাল হয়নি মায়ামির। চার মিনিটের মাথায় ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে সেই ধাক্কা সামলে দ্রুতই ম্যাচে ফেরে ফ্লোরিডার ক্লাবটি। 

১২ মিনিটে সমতা ফেরান মেসি। এরপর প্রথমার্ধেই আরও একটি গোল করেন তিনি। শুধু গোল করেই থেমে থাকেননি। কিছুক্ষন পরেই সতীর্থকে দিয়ে আরও একটি গোল করান তিনি। প্রবল বৃষ্টির কারণে কিছু সময় খেলা বন্ধ থাকলেও ম্যাচের ছন্দ হারায়নি মায়ামি। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা।

আরও পড়ুন: লাহোরে থানার ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, বরখাস্ত ৭০-এর বেশি পুলিশকর্মী

এই জোড়া গোলের মাধ্যমে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন মেসি। ২০২৩ সালে নতুন ফরম্যাটে টুর্নামেন্ট শুরু হওয়ার পর মাত্র ১২টি ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৪। পেছনে ফেলেছেন লস অ্যাঞ্জেলেস এফসির দেনি বুয়াঙ্গার ১৩ গোলকে। এছাড়া লিগস কাপে এটি মেসির পঞ্চম জোড়া গোলের ম্যাচ। ২০২৩ সালে ইন্টার মায়ামিতে যোগ দিয়েই দলকে প্রথমবারের মতো লিগস কাপের শিরোপা জিতিয়েছিলেন তিনি। এবারও তাঁর দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপার স্বপ্ন আরও উজ্জ্বল হয়ে উঠেছে।

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, আন্দুলে বিক্ষোভ গ্রামবাসীদের

জরুরি কাজ শিগগিরই সেরে ফেলুন, ২৫ সেপ্টেম্বর থেকে টানা ছয়দিন বন্ধ ব্যাঙ্ক!

‘এত তাড়াতাড়ি চলে যাবে ভাবিনি’, মিঠু মুখোপাধ্যায়ের প্রয়াণে ভেঙে পড়লেন রঞ্জিত মল্লিক

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি